সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

১০। বাংলাদেশে সংস্কৃতির ব্যবধানের ফলে মূলত কোনটি বৃদ্ধি পাচ্ছে? 

i. সামাজিক সমস্যা ii. সামাজিক দূরত্ব 

iii. সামাজিক অস্থিতিশীলতা 

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১১। সংস্কৃতির প্রভাবে হয়—

i. পেশার গতিশীলতা

ii. উত্পাদন কৌশলের পরিবর্তন

iii. চিকিত্সাব্যবস্থার উন্নয়ন

কোনটি সঠিক?

ক. i ও ii  খ. ii ও iii

গ. i ও iii  ঘ. i, ii ও iii

১২। আর্য সমাজ কয়টি বর্ণের ভিত্তিতে গড়ে ওঠে?

ক. দুটি  খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

১৩। বাঙালিরা প্রথম রাষ্ট্রীয় স্বাতন্ত্র্য লাভ করে কোন সময়?

ক. সেন আমলে খ. পাল আমলে

গ. মোগল আমলে ঘ. ব্রিটিশ আমলে

১৪। বাংলাদেশের গ্রামীণ সমাজে মেলা বসে কোন সময়?

ক. বাংলা নববর্ষে  খ. ইংরেজি নববর্ষে 

গ. ঈদুল ফিতরে ঘ. দুর্গাপূজায়

অধ্যায়-৩

১। ময়নামতি কোন জেলায় অবস্থিত?

ক. ঢাকা খ. কুমিল্লা  গ. নারায়ণগঞ্জ ঘ. টাঙ্গাইল    

২। উয়ারী-বটেশ্বরে কয়টি মুদ্রা পাওয়া যায়?

ক. ১০-১৫টি খ. ২০-৩০টি

গ. ৩০-৪০টি ঘ. ৪০-৫০টি

৩। কে প্রথম মহাস্থানগড়কে পুণ্ড্রবর্ধনের রাজধানী নামে চিহ্নিত করেন?

ক. মাইকেল হার্ট খ. আলেকজান্ডার কানিংহাম  গ. আলেকজান্ডার গ্রাহামবেল ঘ. নীহার রঞ্জন

৪। ময়নামতিতে কিসের প্রতিকৃতি অঙ্কিত ধর্মচক্র পাওয়া গেছে?

ক. বাঘ খ. সিংহ গ. হরিণ ঘ. ঘোড়া

৫। কোনটি মহাস্থানগড়ের নিদর্শন?

i. রৌপ্য মুদ্রা ii. শিলালিপি iii. কাচের পুঁতি

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৬। পাহাড়পুরের খননকাজ শুরু হয়—

ক. ১৯৩৩ সালে খ. ১৯২৩ সালে

গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৪৩ সালে

৭। শীলা দেবীর ঘাট কোন নদীর তীরে অবস্থিত?

ক. পদ্মা খ. যমুনা গ. করতোয়া ঘ. কর্ণফুলী

৮। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান একটি প্রত্নতাত্ত্বিক স্থানের খননকাজে নেতৃত্ব দেন। স্থানটি হলো—

ক. ময়নামতি খ. পাহাড়পুর 

গ. উয়ারী-বটেশ্বর ঘ. মহাস্থানগড়

৯। ওই স্থানটি কোন জেলায় অবস্থিত?

ক. নওগাঁ খ. নরসিংদী গ. বগুড়া ঘ. কুমিল্লা

১০। বৈরাগীর ভিটার দৈর্ঘ্য কত?

ক. ৫০ মিটার খ. ৬১ মিটার  

গ. ৮১ মিটার ঘ. ৯১ মিটার  

অধ্যায়-৪

১। মঙ্গোলয়েডরা মূলত বাস করে?

ক. এশিয়ায় খ. আফ্রিকায়

গ. ইউরোপে ঘ. উত্তর আমেরিকায়

২। চট্টগ্রামে চাকমাদের আগমন ঘটে?

ক. দশম শতাব্দীতে খ. দ্বাদশ শতাব্দীতে

গ. ত্রয়োদশ শতাব্দীতে ঘ. পঞ্চদশ শতাব্দীতে

৩। চাকমাদের ধর্ম হলো—

ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. বৌদ্ধ ঘ. শিখ

৪। মৈথেয়ী কাদের ভাষার নাম?

ক. মণিপুরি খ. গারো গ. সাঁওতাল ঘ. রাখাইন

৫। খাসিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

i. এরা হিন্দুধর্মে বিশ্বাসী ii. এরা জুমচাষ করে

iii. এদের পরিবার মাতৃতান্ত্রিক

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৬। গারোদের ভাষার নাম—

ক. মান্দি খ. চাটচী গ. তাতারা ঘ. এগেট

৭। মগ সমাজে কয়টি গোত্র পাওয়া যায়—

ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ২০টি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক

এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র

অধ্যায়-২: ১০. গ ১১. ঘ ১২. গ       ১৩. খ ১৪. ক

অধ্যায়-৩: ১. খ ২. খ ৩. খ ৪. গ      ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. ঘ

অধ্যায়-৪: ১. ক ২. ঘ ৩. গ ৪. ক      ৫. গ ৬. ক ৭. গ