সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫

১। কত সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয়?

ক. ১৯৫০ খ. ১৯৫২ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৬

২। লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. এ কে ফজলুল হক

গ. মাওলানা ভাসানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩। পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের—

ক. ১৫ আগস্ট খ. ১০ আগস্ট

গ. ১৪ আগস্ট ঘ. ১৯ আগস্ট

৪। ১৯৫৪ সালে কারা সরকার গঠন করে?

ক. মুসলিম লীগ খ. আওয়ামী লীগ

গ. ন্যাপ ঘ. যুক্তফ্রন্ট

৫। ছয় দফার অন্তর্ভুক্ত ছিল কোনটি?

i. বাংলাদেশ প্রতিষ্ঠা

ii. দুই অঞ্চলের জন্য আলাদা মুদ্রা চালু

iii. প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৬। যুক্তফ্রন্টে অংশগ্রহণকারী দল হলো—

i. নেজামে ইসলাম ii. আওয়ামী মুসলিম লীগ

iii. কৃষক-শ্রমিক দল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৭। যুক্তফ্রন্টের বিজয় মানে—

ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়

খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়

গ. পাকিস্তানের বিজয় ঘ. বাংলাদেশের বিজয়

৮। পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল—

i. অর্থনৈতিক ii. রাজনৈতিক iii. সামাজিক

কোনটি সঠিক উত্তর?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৯। একটি আন্দোলনের ভিত্তিতে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়। আন্দোলনটি ছিল—

ক. ছয় দফা আন্দোলন

খ. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান

গ. ১১ দফা আন্দোলন ঘ. ভাষা আন্দোলন

১০। ১৯৬৯ সালের কত তারিখে রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?

ক. ৫ মার্চ খ. ৮ মার্চ

গ. ১০ মার্চ ঘ. ১৫ মার্চ 

১১। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভারতীয় ভূখণ্ডের দূরত্ব ছিল কত মাইল? 

ক. ১০০০ খ. ১১০০ গ. ১৩০০ ঘ. ১৫০০ 

১২। ১৯৭০ সালের নির্বাচনে মূলত বিজয়ী হয়েছে—

ক. বাঙালি জাতীয়তাবাদ খ. বাঙালি সংস্কৃতি

গ. বাঙালি ঐতিহ্য ঘ. বাঙালি মূল্যবোধ

অধ্যায়-৬

১।Urban Sociology গ্রন্থের লেখক কে?

ক. মিনু মাসানি খ. কুইন গ. শেফার ঘ. টেইলর

২। গ্রামের তুলনায় শহরে বিবাহবিচ্ছেদের হার—

ক. কম খ. বেশি গ. একই ঘ. নগণ্য

৩। কোনটি গ্রামীণ সমাজের সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বাহন নয়?

ক. জ্ঞাতিগোষ্ঠী খ. ধর্ম গ. গণমাধ্যম ঘ. পরিবার

৪। কোনটি ক্ষমতার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস নয়?

ক. গ্রাম্য মাতব্বর খ. গ্রাম্য মোড়ল

গ. গ্রাম্য এলিট ঘ. মেম্বার/কাউন্সিলর

৫। সালমার বাবা বিশেষজ্ঞ ডাক্তার। তিনি হলেন—

ক. উচ্চবিত্ত খ. উচ্চমধ্যবিত্ত

গ. মধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত

৬। গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

i. সামাজিক অসমতা কম ii. যৌথ পরিবার কম

iii. জনসংখ্যার ঘনত্ব কম

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৭। গ্রামীণ ক্ষমতাকাঠামোর প্রধান ভিত্তি কোনটি?

ক. ভূমি খ. শিক্ষা গ. রাজনীতি ঘ. অর্থনীতি

৮। গ্রামীণ সমাজের সাম্প্রতিক পরিবর্তন কোনটি?

i. যৌথ পরিবার কমে যাচ্ছে

ii. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

iii. কৃষিনির্ভরতা কমছে

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র

অধ্যায়-৫: ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক

অধ্যায়-৬: ১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ