সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬

৯। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামে শিক্ষার হার কত?

ক. ৫০.১০ শতাংশ খ. ৪৩.২০ শতাংশ

গ. ৪৪.৭০ শতাংশ ঘ. ৪৬.৮০ শতাংশ

১০। শহরের উদ্ভবে সহায়তা করে—

ক. কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন খ. কৃষির উদ্ভব

গ. প্রযুক্তির উদ্ভব ঘ. শিক্ষার উন্নয়ন

১১। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে—

ক. শহুরে সমাজ খ. আধুনিক সমাজ

গ. প্রাচীন সমাজ ঘ. গ্রামীণ সমাজ

১২। বাংলাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটে—

ক. তৃতীয় শতকে খ. পঞ্চম শতকে

গ. অষ্টম শতকে ঘ. নবম শতকে

১৩। বাংলাদেশে শহরে অভিগমনের মূল কারণ কোনটি?

ক. জ্ঞাতিবন্ধন খ. নদীভাঙন

গ. কর্মসংস্থান ঘ. পরিবার

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

অধ্যাপক তহুরীন সবুর অধ্যাপনার পাশাপাশি পত্রপত্রিকায় কলাম লেখেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে সভা-সেমিনারে বক্তব্য দেন।

১৪। অধ্যাপক তহুরীন সবুর হলেন—

ক. শাসক এলিট খ. অশাসক এলিট

গ. চাপ সৃষ্টিকারী দল ঘ. সুবিধাবাদী দল

১৫। এ ধরনের স্তরবিন্যাসের ভিত্তি হলো—

ক. শিক্ষা খ. আর্থসামাজিক অবস্থা

গ. দক্ষতা ঘ. ক্ষমতা

অধ্যায়-৭

১। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স কমপক্ষে— 

ক. ১৮ বছর খ. ২০ বছর 

গ. ২১ বছর ঘ. ২২ বছর

২। বাংলাদেশে বিবাহ হলো—

i. সামাজিক বিষয় ii. আইনগত বিষয়

iii. ধর্মীয় বিষয়

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মা-বাবার ইচ্ছায় সালমান তাঁর চাচাতো বোনকে বিয়ে করেছেন।

৩। সালমানের বিবাহের ধরন হলো—

ক. প্যারালাল কাজিন বিবাহ 

খ. ক্রস কাজিন বিবাহ 

গ. চাচতো বোন বিবাহ ঘ. সরোরেট বিবাহ  

৪। এ ধরনের বিবাহের মূলে থাকে—

i. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা 

ii. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা 

iii. সন্তানদের নিজেদের মধ্যে রাখা

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৫। সামাদ সাহেব পরিবারে তাঁর ছেলে ও    নাতি-নাতনি নিয়ে বসবাস করেন।

তাঁর পরিবার হলো—

ক. অণু পরিবার খ. যৌথ পরিবার

গ. বর্ধিত পরিবার ঘ. কোনোটি নয়

৬। বাংলাদেশের শহরে গ্রামের তুলনায় নারী-পুরুষের মর্যাদার বৈষম্য—

ক. ভিন্ন খ. কম গ. সমান ঘ. বৈচিত্র্যময়

৭। আপন ভাই, চাচাতো ও মামাতো ভাই—সবাইকে একত্রে ভাই বলে ডাকা কোন জ্ঞাতি সম্পর্ক?

ক. কাল্পনিক খ. বর্ণনামূলক

গ. প্রথাগত ঘ. শ্রেণিমূলক

৮। বাংলাদেশে আধুনিক উপাদানের প্রভাবে যা হচ্ছে, তা হলো—

i. দেরিতে বিয়ের প্রবণতা বৃদ্ধি 

ii. সঙ্গী নির্বাচনে স্বাধীনতা 

iii. বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৯। ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

ক. অণু পরিবার খ. পিতৃবাস পরিবার

গ. মাতৃপ্রধান পরিবার ঘ. বর্ধিত পরিবার

১০। পারিবারিক সম্পর্কে প্রাধান্য থাকে—

ক. যুক্তি খ. মূল্যবোধ গ. বাস্তবতা ঘ. আবেগ

১১। বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি?

ক. জৈবিক খ. বৈবাহিক গ. প্রথাগত ঘ. কাল্পনিক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র

অধ্যায়-৬: ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ঘ

অধ্যায়-৭: ১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক