সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
১। ইয়ান ক্লার্ক বিশ্বায়নের কয়টি উপাদানের কথা বলেছেন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২। বাংলাদেশে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—
ক. বিশ্বায়ন খ. শিল্পায়ন
গ. গণমাধ্যম ঘ. ক্ষমতায়ন
৩। কে প্রথম বিশ্বায়ন সম্পর্কে ধারণা দেন?
ক. অ্যান্থনি গিডেন্স খ. রোমাল্ড রবার্টসন
গ. জন ক্যালভিন ঘ. জে ওয়াটসন
৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
ক. পেশার পরিবর্তন খ. উত্পাদন বৃদ্ধি
গ. খরচ বৃদ্ধি ঘ. ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি
৫। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে—
ক. ইন্টারনেট খ. এফএম রেডিও
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
৬। বাংলাদেশে অণু পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে—
ক. ধর্মীয় মূল্যবোধের কারণে
খ. নগরায়ণের ফলে
গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে
ঘ. উত্পাদন বৃদ্ধির ফলে
৭। বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে প্রভাব রাখছে—
ক. নগরায়ণ খ. শিল্পায়ন গ. উন্নয়ন ঘ. বিশ্বায়ন
৮। শিল্পায়নের বৈশিষ্ট্য কোনটি?
i. জটিল শ্রম বিভাগ
ii. প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি
iii. অধিক উত্পাদন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। কোনটি বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন?
i. কৃষিনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে
ii. পেশাগত বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে
iii. কুটির শিল্প কমে যাচ্ছে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০। অর্থনৈতিক বিশ্বায়নের মূলে রয়েছে—
ক. উত্পাদন বৃদ্ধি খ. শিল্পায়ন
গ. মুক্তবাজার অর্থনীতি ঘ. রপ্তানি বৃদ্ধি
১১। বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে—
i. নারীর অংশগ্রহণ বৃদ্ধি
ii. ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি
iii. গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। কোনটি নগরের ভিত্তি?
ক. ব্যবসা-বাণিজ্য খ. অকৃষিজ পেশা
গ. আবাসিক এলাকা ঘ. উন্নত যানবাহন

অধ্যায়-৯
১। দেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
ক. ১৯৭৩ খ. ১৯৭৪ গ. ১৯৮১ ঘ. ১৯৯১
২। সামাজিক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি সামাজিক মূল্যবোধ পরিপন্থী
ii. সামাজিক পরিবর্তনের ফল
iii. সমাজভেদে ভিন্ন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। কোনটি নারীর নিরাপত্তাজনিত সামাজিক সমস্যা?
i. যৌতুক ii. জেন্ডারবৈষম্য iii. বাল্যবিবাহ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী—
i. খাদ্যাভ্যাস ii. তথ্যপ্রযুক্তির প্রসার
iii. চিত্তবিনোদনের অভাব
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। কোন সমস্যাটি বাংলাদেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে?
ক. যৌতুক খ. নিরক্ষরতা
গ. দারিদ্র্য ঘ. মাদকাসক্তি
৬। কাম্য জনসংখ্যা হবে—
i. সুস্বাস্থ্যের অধিকারী
ii. উত্কৃষ্ট জনসংখ্যা
iii. কর্মসংস্থানের অধিকারী
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
উত্তর
সমাজবিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৮: ১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ
অধ্যায়-৯: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ