বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
৭। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে?
ক. ১৯৮০ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ২০০০
৮। বাংলাদেশে কোনটি বার্ধক্যের সমস্যা নয়?
ক. নিরাপত্তাহীনতা খ. উপার্জনহীনতা
গ. বিনোদনের অভাব ঘ. অশিক্ষা
৯। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার কত?
ক. ৪৫.২৫% খ. ৪৭.৬৮%
গ. ৪৯.২৩% ঘ. ৫১.২৭%
১০। বাংলাদেশে মাদকাসক্তির মূল কারণ কোনটি?
ক. সঙ্গদোষ খ. কৌতূহল
গ. ব্যর্থতা ঘ. হতাশা
১১। বাংলাদেশে আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর ঘ. ২২ বছর
১২। কাম্য জনসংখ্যা মানে—
ক. কম জনসংখ্যা খ. মোটামুটি জনসংখ্যা
গ. কতিপয় জনসংখ্যা ঘ. জনসম্পদ
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাইফুল খুলনার একটি চিনিকলে বছরের তিন মাস কাজ করে। অন্য সময় বেকার থাকে।
১৩। সাইফুলের বেকারত্ব হলো—
ক. প্রচ্ছন্ন বেকারত্ব
খ. আকস্মিক বেকারত্ব
গ. বাণিজ্যচক্রজনিত বেকারত্ব
ঘ. মৌসুমি বেকারত্ব
১৪। এ ধরনের বেকারত্ব দেখা যায়—
i. কৃষি ক্ষেত্রে ii. শিল্পকারখানায়
iii. বাণিজ্যিক প্রতিষ্ঠানে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সাধন উচ্চশিক্ষিত হয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। তার মাদকাসক্তির পেছনে ভূমিকা রেখেছে—
ক. মাদকের সহজলভ্যতা খ. কৌতূহল
গ. হতাশা ঘ. আর্থিক অসচ্ছলতা
অধ্যায়-১০
১। কত সাল থেকে মানব উন্নয়ন সূচক ব্যবহার করা হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
২। কোনটি সামাজিক উন্নয়নের সূচক?
i. জনমিতি সূচক ii. জেন্ডার সমতা সূচক
iii. আয়বণ্টন সূচক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। কোনটি সরকারি সংস্থা?
ক. বার্ড খ. আশা গ. গ্রামীণ ব্যাংক ঘ. ব্র্যাক
৪। বেসরকারি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. অলাভজনক ii. বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত
iii. জনস্বার্থে পরিচালিত
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। কোনটি জাতীয় বেসরকারি সংস্থা?
ক. কেয়ার খ. ওয়ার্ল্ড ভিশন
গ. মুসলিম এইডস ঘ. প্রশিকা
৬। স্কুল ভবন নির্মাণ করা বেসরকারি সংস্থার কোন ধরনের কাজ?
ক. শিক্ষামূলক খ. অবকাঠামোর উন্নয়ন
গ. দারিদ্র্য বিমোচন ঘ. আত্মকর্মসংস্থান
৭। ভিজিডি কার্ড কাদের দেওয়া হয়?
ক. দরিদ্র ছাত্রীদের খ. দরিদ্র নারীদের
গ. দরিদ্র শ্রমিকদের ঘ. দরিদ্র শিশুদের
৮। কত সালে মহিলাবিষয়ক মন্ত্রণালয়
প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫ খ. ১৯৭৬ গ. ১৯৭৮ ঘ. ১৯৮০
৯। নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কত সালে?
ক. ২০১০ খ. ২০১১ গ. ২০১২ ঘ. ২০১৩
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
উত্তর
সমাজবিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৯: ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ
অধ্যায়-১০: ১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. খ