সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কত সালে পলাশী যুদ্ধ হয়?
ক. ১৭৮৭ সালে খ. ১৭৬৭ সালে
গ. ১৭৫৭ সালে ঘ. ১৭৪৭ সালে
সঠিক উত্তর: গ. ১৭৫৭ সালে
২। কত সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন হয়?
ক. ১৯৫০ খ. ১৯৫২ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৬
সঠিক উত্তর: ঘ. ১৯৫৬
৩। লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ খ. এ কে ফজলুল হক
গ. মওলানা ভাসানী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: খ. এ কে ফজলুল হক
৪। পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের?
ক. ১৫ আগস্ট খ. ১০ আগস্ট

গ. ১৪ আগস্ট ঘ. ১৯ আগস্ট
সঠিক উত্তর: গ. ১৪ আগস্ট
৫। ১৯৫৪ সালে কারা সরকার গঠন করে?
ক. মুসলিম লীগ খ. আওয়ামী লীগ
গ. ন্যাপ ঘ. যুক্তফ্রন্ট
সঠিক উত্তর: ঘ. যুক্তফ্রন্ট
৬। ছয় দফার অন্তর্ভুক্ত ছিল কোনটি?
i. বাংলাদেশ প্রতিষ্ঠা ii. দুই অঞ্চলের জন্য আলাদা মুদ্রা চালু iii. প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
৭। যুক্তফ্রন্টে অংশগ্রহণকারী দল হলো—
i. নেজামে ইসলাম ii. আওয়ামী মুসলিম লীগ
iii. কৃষক-শ্রমিক দল
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৮। যুক্তফ্রন্টের বিজয় মানে—
ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়
খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
গ. পাকিস্তানের বিজয় ঘ. বাংলাদেশের বিজয়
সঠিক উত্তর: খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
৯। পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল—
i. অর্থনৈতিক ii. রাজনৈতিক iii. সামাজিক
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১০। একটি আন্দোলনের ভিত্তিতে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়। আন্দোলনটি ছিল—
ক. ছয় দফা আন্দোলন
খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান
গ. ১১ দফা আন্দোলন ঘ. ভাষা আন্দোলন
সঠিক উত্তর: খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান।

মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম