শূন্যস্থান পূরণ অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়-৩ ১৯। গরিব দুঃখীদের — করব।উত্তর: গরিব দুঃখীদের সাহায্য করব।২০। আমরা ধার্মিক ব্যক্তিদের — করব।উত্তর: আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব।২১। একতা, — ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।উত্তর: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।অধ্যায়-৪১। সমাজে — থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।উত্তর: সমাজে বেঁচে থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।২। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের — রাখে।উত্তর: পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।৩। — ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।উত্তর: শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।৪। নিয়মিত গোসলখানা ও — পরিষ্কার করতে হবে।উত্তর: নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে।৫। নালা — পরিষ্কার রাখতে হবে।উত্তর: নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে।৬। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা — দায়িত্ব।উত্তর: বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব।৭। কোনো কোনো পেশার মানুষ — শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন। উত্তর: কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।৮। কৃষক ফসল উৎপাদন করে আমাদের — জোগান দেন।উত্তর: কৃষক ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দেন।৯। জেলে মাছ ধরে আমাদের — চাহিদা মেটান।উত্তর: জেলে মাছ ধরে আমাদের আমিষের চাহিদা মেটান।১০। আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই —।উত্তর: আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।১১। দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও — মিলিত শ্রমের প্রয়োজন। উত্তর: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত শ্রমের প্রয়োজন।১২। সব কাজেরই রয়েছে সমান —।উত্তর: সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব।১৩। আমরা সবাই — মানুষের সেবা লাভ করি।উত্তর: আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল