সমান গুরুত্ব দাও সব প্রশ্নে
প্রিয় জেএসসি শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রে প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়মকানুন জেনে নাও।
Using article : প্রথম প্রশ্নে ৬টি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে। A, An, The article-গুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। যেসব শূন্যস্থানে article বসবে না, সেখানে x চিহ্ন বসাতে হবে। উত্তরপত্রে প্যাসেজ লিখতে হবে না। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে সঠিক উত্তর লিখতে হবে। Article-টি small না capital letter-এ হবে, তা অবশ্যই লক্ষ রাখবে।
Using preposition : এ অংশে ৬টি শূন্যস্থান-সংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে। বক্স থেকে উপযুক্ত preposition নিয়ে স্মৃতিশক্তির ওপর নির্ভর করে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে প্যাসেজ লিখতে হবে না। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে শুধু উপযুক্ত preposition লিখতে হবে।
Using substitution table : Sentence গঠনের দক্ষতা মূল্যায়নের জন্য এ প্রশ্নে একটি substitution table দেওয়া থাকবে। ডান পাশের column-এ বাম ও মাঝের column মিলে যেসব বাক্য গঠিত হতে পারে, সেগুলোর বর্ধিতাংশ দেওয়া থাকবে। উত্তরপত্রে (a), (b), (c) ও (d) ধারাবাহিকভাবে লিখে ৪টি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে।
Changing speech : প্রদত্ত প্যাসেজের ওপর ভিত্তি করে একটি বর্ণনা থাকবে, যা তোমাদের direct speech থেকে indirect speech-এ পরিবর্তন করতে হবে। Person, reporting verb ও tense পরিবর্তনের সময় সতর্ক থাকবে।
Changing sentences : প্রশ্নপত্রের এ অংশে ৫টি sentence সংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে। Sentence-গুলোর শেষে বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুযায়ী sentence-গুলোকে পরিবর্তন করতে হবে। প্রশ্নপত্রে affirmative sentence থেকে negative sentence এবং vice versa, positive degree থেকে comparative degree পরিবর্তন করতে হবে। Transformation-এ অর্থের পরিবর্তন করা যাবে না। যেমন: The people of Cox’s Bazar are friendly. বাক্যটিকে negative বাক্যে পরিবর্তন করতে friendly-এর পূর্বে not ব্যবহার করলে বাক্যটি ভুল হবে। বাক্যের অর্থ অপরিবর্তিত রাখতে not এর পরে friendly শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। Negative sentenceটি হবে- The people of Cox’s Bazar are not unfriendly.
Using capitalization and punctuation: Punctuation mark-বিহীন একটি প্যাসেজ দেওয়া থাকবে। সঠিক punctuation mark ব্যবহার করে পুরো প্যাসেজটির উত্তর দিতে হবে।
Using prefix and suffix : Prefix ও suffix যোগ করে নতুন sentence গঠন করার দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্রয়োজন অনুসারে একই root-word বা মূল শব্দের সঙ্গে prefix ও suffix উভয়ই যোগ করে প্যাসেজটির অর্থের সঙ্গে সংগতি রেখে উত্তর দিতে হবে।
Using right form of verbs : এ অংশে ৮টি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে। Verb-এর right forms ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা subject-verb-agreement, person, number এবং tense এর পরিবর্তন ছাড়াও voice-এর passive form ব্যবহার করে right form of verbs এর উত্তর দেবে। প্রয়োজন অনুসারে Verb-এর negative form ব্যবহার করা যাবে।
Writing formal letter/ e-mail : Composition অংশ থেকে একটি formal letter বা e-mail থাকবে। e-mail লেখার সময় প্রথমে প্রেরকের নাম এবং পরে প্রেরকের e-mail address লিখতে হবে। একইভাবে প্রাপকের নাম ও পরে e-mail address লিখতে হবে এবং e-mail পাঠানোর দিন, তারিখ ও সময় উল্লেখ করতে হবে। Formal letter-এর ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে চলবে।
Writing short composition : Composition অংশে শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা পরিচিত কোনো বিষয়, স্থান বা ঘটনা সম্পর্কে ২৫০ শব্দের মধ্যে একটি composition লিখতে হবে। এ অংশে বিকল্প প্রশ্ন থাকবে না। তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।