সমান মনোযোগী হতে হবে সব বিষয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি শরীর-মন সুস্থ রাখতে হবে। খাওয়াদাওয়ার প্রতিও নজর রাখবে। পরীক্ষার সময়গুলোতে বেশি রাত জেগে না পড়াই ভালো। পরীক্ষার খাতায় রোল নম্বর ও প্রয়োজনীয় বিষয় সঠিকভাবে পূরণ করবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জরুরি গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাতের নাগালে রাখো। পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর তা প্রথমে ভালোভাবে পড়বে। তারপর উত্তর লেখা শুরু করবে। কোনোক্রমেই অস্থিরতা করবে না। অন্য শিক্ষার্থীর থেকে কিছু লিখবে না। এতে করে ভুল হওয়ার আশঙ্কা থাকতে পারে। নিজের ওপর আস্থা রাখতে হবে। নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। খাতায় সুন্দরভাবে লিখবে, যেন কোনো কাটাকাটি না হয়। লেখায় বানান শুদ্ধ হওয়া চাই।
অধ্যক্ষ
কারমাইকেল কলেজ, রংপুর