সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১০ ১৭। সমুদ্রগামী জাহাজের নাবিকেরা—ব্যবহার করেন।উত্তর: সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করেন।১৮। পৃথিবীর সব জায়গায় — সমানভাবে পড়ে না।উত্তর: পৃথিবীর সব জায়গায় সূর্যতাপ সমানভাবে পড়ে না।১৯। বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সময়ই — পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সময়ই খাড়াভাবে পড়ে।২০। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য —।উত্তর: বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য ক্ষতিকর।২১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের — রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।২২। শক্তি উৎপাদন ও সেচের কাজে — ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদন ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।২৩। পাখা বায়ুতে — সৃষ্টি করে গরম বায়ু সরিয়ে দেয়।উত্তর: পাখা বায়ুতে প্রবাহ সৃষ্টি করে গরম বায়ু সরিয়ে দেয়।২৪। তাপে বায়ু —ও—হয়।উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।২৫। হালকা বায়ুর—কম।উত্তর: হালকা বায়ুর চাপ কম।২৬। বায়ুপ্রবাহ দ্বারা — চালানো হয়।উত্তর: বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল