সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিধ্বনি ব্যবহার করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৭প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-১৩ নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: সমুদ্রের পানিতে বিস্ফোরণ ঘটানোর ৬ সেকেন্ড পর ওই শব্দের প্রতিধ্বনি শোনা গেল. সমুদ্রের পানিতে শব্দের বেগ ১৪৫০ মিটার/ সেকেন্ড.৫. সমুদ্রের গভীরতা কত কিলোমিটার?ক. ৪.১৫ খ. ৪.৩৫ গ. ৪.৫৫ ঘ. ৪.৭৫ কিমি৬. সমুদ্রের গভীরতা ৮ কিলোমিটার হলে কতক্ষণ পর প্রতিধ্বনি শোনা যেত?ক. ১০.৫০ খ. ১০.৭৩ গ. ১০.৯৩ ঘ. ১১.০৩ সেকেন্ড৭. ইস্পাতের ভেতর শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি?ক. ১০ গুণ খ. ১২ গুণ গ. ১৪ গুণ ঘ. ১৫ গুণ৮. ৪০º সেলসিয়াস তাপমাত্রায় উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?ক. ১৬.৫০ মিটার খ. ১৬.৭৫ মিটার গ. ১৭.৫০ মিটার ঘ. ১৭.৭৫ মিটার৯. ২৫º সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত?ক. ৩৩১ মিটার/সেকেন্ড খ. ৩৪৩ মিটার/সেকেন্ড গ. ৩৪৬ মিটার/সেকেন্ড ঘ. ৩৫২ মিটার/সেকেন্ডঅনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:তূর্য তার ঘরের জানালার পাশে বসে পড়ছিল. হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু হলো. এর ৫ সেকেন্ড পর মেঘের প্রচণ্ড শব্দ তার কানে এল এবং পরে সে একটানা মেঘের গুড়-গুড় শব্দ শুনতে পেল. ওই সময় শব্দের বেগ ছিল ৩৫০ মিটার/সেকেন্ড.১০. মেঘ কত মিটার উঁচুতে ছিল?ক. ৭০ মিটার খ. ৩৪৫ মিটার গ. ৩৫০ মিটার ঘ. ১৭৫০ মিটার১১. পরে তূর্যর ওই ধরনের শব্দ শোনার কারণ কী?i. শব্দের প্রতিধ্বনি ii. মেঘে মেঘে ঘর্ষণ iii. মূল শব্দের প্রতিফলননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১২. প্রতিধ্বনি ব্যবহার করা হয়-i. সমুদ্রের গভীরতা নির্ণয়ে ii. খনিজ পদার্থের অস্তিত্ব নির্ণয়ে iii. পর্বতের উচ্চতা নির্ণয়েকোনটি সঠিক? ক. i ও ii খ. i গ. ii ঘ. iii১৩. শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?ক. ৩৩১ মিটার/সেকেন্ড খ. ৩৪১ মিটার/সেকেন্ড গ. ৩৫১ মিটার/সেকেন্ড ঘ. ৩৬১ মিটার/সেকেন্ড১৪. মূল শব্দের অনুভূতি মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়?ক. ০.০০১ সেকেন্ড খ. ০.০১ সেকেন্ড গ. ০.১ সেকেন্ড ঘ. ০.২ সেকেন্ড নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:শিল্পকলা একাডেমীর হলরুমে নাটক উপভোগ করার সময় প্রমি লক্ষ করল, হলরুমভর্তি দর্শকের উপস্থিতিতে অভিনেতার সংলাপের পুনরাবৃত্তি হচ্ছে না. অন্য আর একদিন স্কুলের খালি হলরুমে উচ্চস্বরে বন্ধুকে ডাকার সময় প্রমির মনে হলো যেন তার কথাগুলো আবার ফিরে আসছে. ১৫. স্কুলের ঘটনাটির জন্য শব্দের কোন বিষয়টি প্রযোজ্য?ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. সঞ্চালন ঘ. শোষণ১৬. একাডেমীর হলরুমের দেয়ালে কী থাকতে পারে?i. শব্দের শোষক ii. নরম ও অসমতল বস্তুর আবরণ iii. উজ্জ্বল ও চকচকে রঙের আবরণকোনটি সঠিক? ক. i ও ii খ. iii গ. ii ঘ. i, ii ও iii # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১৩: ১. খ ২. ঘ ৩. গ ৪. ক। ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক।