সম্মান ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। (প্রিপেইড) মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ৫ নভেম্বর ২০১০ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্রের প্রতিটি ইউনিটের জন্য ৫০০ এবং সার্ভিস চার্জ হিসাবে ৫০ টাকা লাগবে।ভর্তি পরীক্ষার সময় দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে নাম ও প্রদত্ত রোল নম্বর লিখে আনতে হবে, যা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। # প্রতিটি অনুষদে ১০০টি করে প্রশ্ন থাকবে। এক ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষা শুরু: আগামী ১০ ডিসেম্বর ২০১০ তারিখে সকাল ১০টায় ‘এ’ এবং ‘বি’ ইউনিট, দুপুর ১২টায় ‘সি’ এবং বিকেল তিনটায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.cou.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।