সম্মান ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় শিক্ষা ও গবেষণায় সম্মান ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।# শুধু উচ্চমাধ্যমিক ২০০৯-২০১০ এবং মাধ্যমিক ২০০৬/২০০৭/২০০৮ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভর্তি প্রার্থীকে যে শাখা থেকে (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন শাখা) উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম পূরণ করে তা লিগ্যাল (৮.৫ ইঞ্চি – ১৪ ইঞ্চি) সাইজের অফসেট সাদা কাগজে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার নির্ধারিত ফি বাবদ ২৬০ টাকা ও ছবিসহ অফিস চলাকালে ০৭.১১.২০১০ তারিখের মধ্যে কলেজে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।যোগ্যতা: ২০০৬ সাল বা তার পরে যাঁরা মাধ্যমিক/ সমমানের পরীক্ষায় এবং ২০০৯ ও ২০১০ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; কেবল তারাই নিচের শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।# ২০০৯-২০১০ সালে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায়ই পৃথকভাবে ন্যূনতম জিপিএ-২.০ পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ-৪.০ থাকতে হবে।# মান উন্নয়ন পরীক্ষার্থী অথবা একাধিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে ২০০৯ সালে উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস করে থাকলে প্রার্থীকে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক উভয় পরীক্ষায়ই ন্যূনতম জিপিএ-২ পেতে হবে।# ২০০৯-২০১০ সালে মাদ্রাসা বোর্ডের আলিম পাস শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ-২ পেলে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।# লেভেল পরীক্ষায় অন্তত চারটি বিষয়ে এবং ২০০৯-২০১০ সালে A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের O লেভেল এবং A লেভেল পরীক্ষায় মোট ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে চারটি বিষয়ে ‘বি’ গ্রেড এবং দুটি বিষয়ে ‘সি’ গ্রেড পেতে হবে। বিদেশ থেকে পাওয়া ডিগ্রি/ডিপ্লোমা/সার্টিফিকেট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/কর্তৃপক্ষ কর্তৃক উচ্চমাধ্যমিকের সমতুল্য নিরূপিত হলে প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরূপ সমতা নিরূপণ সনদপত্র ভর্তি পরীক্ষার আবেদন ফরম কলেজে জমাদানের সময় প্রদর্শন করতে হবে এবং আবেদন ফরমের সঙ্গে সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা: ১৭ ডিসেম্বর ২০১০, শুক্রবার, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।