সম্মান ১ম বর্ষে ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে ২০টি বিষয়ে অনলাইনের মাধ্যমে সম্মান শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ শাখার নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম পূরণ করে তা লিগেল সাইজের (৮.৫ ইঞ্চি বাই ১৪ ইঞ্চি) অফসেট সাদা কাগজে প্রিন্ট করে জমা দিতে হবে। ভর্তিপরীক্ষার নির্ধারিত ফি বাবদ ২৮০ টাকা। টাকা জমা দিতে হবে রূপালী ব্যাংক রাজশাহী কলেজ বুথ শাখায় । জমা দেওয়ার রশিদ ও পূরণ করা প্রাথমিক আবেদন ফরম ৭ নভেম্বরের মধ্যে অফিস চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত (সরকারি ছুটি ব্যতীত) জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার আবেদনকারীরা বিজ্ঞান ভবনের নিচতলা এবং মানবিক বিভাগের জন্য লাইব্রেরি ভবনে ফরম জমা দিতে পারবে।ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ও সময়: আগামী ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের সময় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। # ভর্তি আবেদনের যোগ্যতার বিস্তারিত বিবরণ ও অন্যান্য তথ্য ভর্তি বিজ্ঞপ্তি ও অফিস থেকে জানা যাবে।যোগাযোগের ওয়েবসাইট: www.nu.edu.bd