শূন্যস্থান পূরণ অংশ-১৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়—১২ ১০। ১৫৩৮ সালে — বাংলা অধিকার করেন।উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।১১। আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল —।উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানী।১২। দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় — শাসনের সূচনা হয়।উত্তর: দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।১৩। ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র — বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।উত্তর: ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।১৪। সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন —।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।১৫। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন—।উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর।১৬। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র — নবাবি লাভ করেন।উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।১৭। — সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।উত্তর: ১৭৫৭ সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।১৮। এগার শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন।উত্তর: এগার শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।১৯। মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়।উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।২০। সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —।উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল