সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়-৩ ১। বাড়ির সবার সঙ্গে — করব।উত্তর: বাড়ির সবার সঙ্গে সদাচরণ করব।২। বাড়ির কাজে — সাহায্য করব।উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।৩। বাড়িঘর — পরিচ্ছন্ন রাখব।উত্তর: বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।৪। গাছপালা, পশুপাখির — নেব।উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।৫। বাড়িতে কেউ অসুস্থ হলে — করব।উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।৬। ছোটদের — করব। উত্তর: ছোটদের স্নেহ করব।৭। সবার সঙ্গে ভালো আচরণ করা হলো —।উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।৮। সময়ের কাজ সময়ে করাকে — বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।৯। মিথ্যাকে — দেব না।উত্তর: মিথ্যাকে প্রশ্রয় দেব না।১০। সদাচরণ, সত্যবাদিতা ও — মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।উত্তর: সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।১১। জীবনে প্রতিষ্ঠিত হই — শিক্ষা লাভ করে।উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে।১২। আমরা বিদ্যালয়ের — মেনে চলব।উত্তর: আমরা বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব।১৩। বিদ্যালয়ের প্রতিটি জিনিসের — নেব।উত্তর: বিদ্যালয়ের প্রতিটি জিনিসের যত্ন নেব।১৪। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে —।উত্তর: শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে লিখব না।১৫। বাগানের — নেব, শিক্ষকদের — করব।উত্তর: বাগানের যত্ন নেব, শিক্ষকদের সম্মান করব।১৬। আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও — উপস্থিত থাকব।উত্তর: আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও শ্রেণীকক্ষে উপস্থিত থাকব।১৭। প্রতিদিনের পাঠ প্রতিদিন —।উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখব।১৮। কয়েকটি পরিবার মিলেমিশে — হয়ে বাস করাকেই সমাজ বলে।উত্তর: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই সমাজ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল