সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে— নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়-২ ২৫। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে — গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর: দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।২৬। নদীর পানি দিয়ে আমরা — পানি সেচ দিই। উত্তর: নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ দিই।২৭। নদীর — জমির উর্বরতা বাড়ায়। উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।২৮। নদীকে আমাদের দেশের —বলা হয়। উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।২৯। সমুদ্র থেকে আমরা — পাই। উত্তর: সমুদ্র থেকে আমরা মাছ পাই। ৩০। গাছ শিকড়ের সাহায্যে মাটির — করে। উত্তর: গাছ শিকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।৩১। গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় — সম্পদ। উত্তর: গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ।৩২। গ্যাসের সুষ্ঠু — নিশ্চিত করতে হবে।উত্তর: গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।অধ্যায় -৩১। বাড়ির সবার সঙ্গে — করব।উত্তর: বাড়ির সবার সঙ্গে সদাচরণ করব।২। বাড়ির কাজে — সাহায্য করব।উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।৩। বাড়িঘর — পরিচ্ছন্ন রাখব।উত্তর: বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।৪। গাছপালা, পশুপাখির — নেব।উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।৫। বাড়িতে কেউ অসুস্থ হলে — করব।উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।৬। ছোটদের — করব।উত্তর: ছোটদের স্নেহ করব।৭। সবার সঙ্গে ভালো আচরণ করা হলো —।উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।৮। সময়ের কাজ সময়ে করাকে — বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল