সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিম্ন, মধ্য ও উচ্চপর্যায়ের কর্মী প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ প্রশ্ন: ক্ষুদ্র ব্যবসার ব্যক্তিগত সুবিধা কোনটি?উত্তর: দায়িত্ববোধ প্রবণতা।প্রশ্ন: ঝুঁকি সর্বনিম্নকরণের উপায় কোনটি?উত্তর: প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে উদ্বিগ্ন না থাকা।প্রশ্ন: কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী সুযোগ সৃষ্টি না হওয়ার দরুন কী দেখা যায়? উত্তর: বেকার সমস্যা।প্রশ্ন: বেকার সমস্যা বৃদ্ধির ফলে জাতীয় জীবনে কিরূপ অবস্থার সৃষ্টি হয়? উত্তর: ভয়াবহ।প্রশ্ন: বেকার সমস্যা বৃদ্ধির কারণ কী?উত্তর: চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া।প্রশ্ন: কর্মসংস্থানের উৎস হিসেবে কোন পেশার প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে স্বীকৃত বিষয়? উত্তর: ব্যবসা।প্রশ্ন: নিজ উদ্যোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে জীবিকা অর্জনের উপায়কে কী বলে?উত্তর: ব্যবসা বা উদ্যোগ পেশা।প্রশ্ন: খুচরা দোকানের মালিকের ব্যবসাকে কী বলে?উত্তর: ট্রেডিং ব্যবসা বলে।প্রশ্ন: সরকারিভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে গণ্য করা হয়?উত্তর: তিন কোটি টাকা।প্রশ্ন: কেনাবেচা উৎপদনমূলক ব্যবসায় কার্যকলাপের প্রকৃতিতে কী রকম পার্থক্য বিদ্যমান?উত্তর: যথেষ্ট পার্থক্য আছে।প্রশ্ন: মোট ক্রয়মূল্য বা উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধানকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়?উত্তর: লাভ বা ক্ষতি।প্রশ্ন: একজন শিল্পোদ্যোক্তা ব্যবসা শুরুর আগে যেসব সুবিধা-অসুবিধা পর্যালোচনা করবেন না সেগুলো কী?উত্তর: সামাজিক সুবিধা-অসুবিধা।প্রশ্ন: নতুন নতুন দক্ষতার উদ্ভাবন ও উন্নয়ন ক্ষুদ্র শিল্পের জন্য কী? উত্তর: ব্যক্তিগত সুবিধা।প্রশ্ন: সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কীরূপ?উত্তর: নির্দিষ্ট।প্রশ্ন: সব মানুষের সাধারণ লক্ষ কী?উত্তর: একটি আকর্ষণীয় ও যথার্থ কর্মসংস্থান।প্রশ্ন: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কী কী পর্যায়ের কর্মী প্রয়োজন।উত্তর: নিম্ন, মধ্য ও উচ্চপর্যায়ের কর্মী।প্রশ্ন: চাকরি সবার কাছে আকর্ষণীয়, কারণ কী দেয়?উত্তর: নিরাপত্তা, নিয়মিত আয়প্রবাহ, উচ্চপদে প্রমোশন এবং নিয়মিত সুযোগ-সুবিধা।প্রশ্ন: বাংলাদেশে বিগত দুই দশকে কী কারণে চাহিদার তুলনায় কর্মসংস্থানের সৃষ্টি হয়নি?উত্তর: অর্থনৈতিক অনগ্রসরতার কারণে।প্রশ্ন: কোনো দেশে কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?উত্তর: বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি।প্রশ্ন: চাকরির প্রতি মানুষের আকর্ষণ এত বেশি কেন?উত্তর: নিরাপত্তা, নিয়মিত আয় প্রবাহ ও পদোন্নতির সুযোগ।প্রশ্ন: আত্মকর্মসংস্থানের জন্য কী প্রযোজন?উত্তর: সংশ্লিষ্ট বিষয়ে নৈপুণ্য ও স্বনির্ভর পেশার মন ও মানসিকতা।প্রশ্ন: কোন ব্যক্তির স্বীয় দক্ষতা বা গুণাবলির বলে সেবাদানের বিনিময়ে অর্থ উপার্জন করে জীবিকা চালায় তাকে কী বলে?উত্তর: আত্মকর্মসংস্থান।প্রশ্ন: চতুর্থ পাঁচশালা পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে একটি শ্রম সৃষ্টি করতে গড়ে ৪০ হাজার টাকা কোন শিল্পের জন্য বিনিয়োগের প্রয়োজন? উত্তর: ক্ষুদ্র শিল্প। অধ্যায়-৬ প্রশ্ন: একটি প্রকল্পের সূত্রপাত হয় কখন?উত্তর: প্রকল্প চিহ্নিতকরণ পর্যায় থেকে।প্রশ্ন: ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদানগুলো কী?উত্তর: জনসংখ্যা বিষয়ক।প্রশ্ন: যে বিষয়গুলোর ওপর দৃষ্টি রেখে প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, সেগুলো কী?উত্তর: বাণিজ্যিক দিক।প্রশ্ন: সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলা হয়? উত্তর: প্রকল্প।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণের গুরুত্বপূর্ণ ধাপ কী?উত্তর: পণ্য নির্বাচন।প্রশ্ন: ব্যবসায় সাফল্যের পূর্বশর্ত কী?উত্তর: সুষ্ঠু প্রকল্প প্রণয়ন।প্রশ্ন: পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যমূলক বিনিয়োগের প্রস্তাবকে কী বলা হয়?উত্তর: প্রকল্প।প্রশ্ন: প্রকল্প কী?উত্তর: উৎপাদনের জন্য মূলধন বিনিয়োগের প্রস্তাব।প্রশ্ন: বাজার জরিপ বলতে কী বোঝায়?উত্তর: ভোক্তা বা গ্রাহকের ওপর একটি সমীক্ষা চালিয়ে পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক ভিত্তিতে তৈরির সম্ভাব্যতা যাচাই।প্রশ্ন: শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে?উত্তর: প্রাকৃতিক।প্রশ্ন: উৎপাদিত পণ্যের চাহিদা না থাকলে কোনো প্রকল্পই কী হয় না? উত্তর: সফল হয় না।প্রশ্ন: ব্যবসায় পরিবেশ প্রভাবিত করে কে?উত্তর: রাজনৈতিক পরিবেশ।প্রশ্ন: জীবন নির্বাহের খরচ কোন পরিবেশের উপাদান?উত্তর: অর্থনৈতিক।প্রশ্ন: কোন বিষয়ের ওপর দৃষ্টি রেখে প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা হয়? উত্তর: বাণিজ্যিক দিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল