সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বেসামরিক খাত থেকে বেতন গ্রহণকারী (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর কর্মচারী ব্যতীত) সব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তানসন্ততির জন্য নির্ধারিত ফরমে ২০০৯-১০ সালের শিক্ষা বৃত্তি প্রদানের দরখাস্ত আহ্বান করেছে। কন্টিনজেন্সি, ওয়ার্কচার্জড কর্মচারী যাঁরা একনাগারে পাঁচ বছর বা তদূর্ধ্বকাল চাকরিতে নিয়োজিত আছেন, তাঁরাও নিজ সন্তানদের শিক্ষা বৃত্তির আবেদন করতে পারবেন। ২. ওপরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রাথমিক শিক্ষা ব্যতীত যেকোনো শিক্ষা কোর্সে অধ্যয়নরত অনূর্ধ্ব দুজন সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন। তবে তাঁদের সন্তানদের পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার প্রতি বিষয়ে পাস নম্বরসহ গড়ে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র এবং উচ্চমাধ্যমিক/স্নাতক/ স্নাতকোত্তর শ্রেণীর ক্ষেত্রে বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্রসহ আবেদনপত্রের ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ৮ এপ্রিলের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট অফিসে পৌঁছাতে হবে। ওই তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। পরীক্ষার ফলাফলের মূল নম্বরপত্রের পরিবর্তে ফটোকপি কিংবা অনুলিপি প্রদান করা হলে তা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। কর্মচারীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন, সে জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়সমূহ এবং প্রতিটি জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে বিনা মূল্যে ফরম বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগ্রহীরা ব্যক্তিগতভাবে অথবা ৪ টাকার ডাকটিকিটযুক্ত ঠিকানা সংবলিত ১র্০র্ –র্৫র্ আকারের খামসহ নিজ নিজ অফিসের মাধ্যমে দরখাস্ত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/বিভাগীয় কার্যালয়সমূহ অথবা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয় ঢাকা থেকে ডাকযোগে আবেদন ফরম সংগ্রহ করতে পারেন। যথাযথভাবে পূরণকৃত ফরম নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে নিচের অফিসে জমা দিতে হবে। ১. ঢাকা মহানগরে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য: উপ-পরিচালক (কর্মসূচি ও যৌথ বিমা), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা) সেগুন বাগিচা, ঢাকা। ২. ঢাকা মহানগর ব্যতীত ঢাকা বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য: উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন (তৃতীয় তলা), সেগুন বাগিচা, ঢাকা। ৩. চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য: উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, সরকারি কার্য ভবন-১, আগ্রাবাদ, চট্টগ্রাম। ৪. রাজশাহী বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য: উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। ৫. খুলনা বিভাগে কর্মরত কর্মচারীদের জন্য: উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, বয়রা, খুলনা। ৬. বরিশাল বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য: উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, বরিশাল। ৭. সিলেট বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য : উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, কোর্ট বিল্ডিং, সিলেট।