প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ জেলায় প্রথম হয়েছে। এ কলেজের পাসের হার ৮১ দশমিক ৭৫ শতাংশ। কলেজটি থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ৬৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৫৫১ জন। তিন শাখায় জিপিএ-৫ পেয়েছেন মোট ৫৬ জন। সর্বোচ্চ ৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন মানবিক শাখা থেকে। কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু বলেন, শিক্ষক সংকটের মধ্যেও আমাদের ফলাফল মোটামুটি ভালো বলা যায়। এদিকে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ। এটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।