জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কোন সংস্থা শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোক্তাদের প্রকল্প ধারণা নির্বাচনে পরামর্শ ও সাহায্য প্রদান করে?উত্তর: বাংলাদেশ শিল্প ব্যাংক।প্রশ্ন: উদ্যোক্তাদের আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?উত্তর: সুষ্ঠু শিল্পনীতি।প্রশ্ন: রপ্তানিমুখী শিল্পগুলোকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আগে কার অনুমোদন নিতে হয়?উত্তর: সরকারের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আইসিবি শিল্পায়নে কী ধরনের অবদান রাখে?উত্তর: আইসিবি শিল্পায়নে যে ধরনের অবদান রাখে তা নিচে তুলে ধরা হলো—১। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তাদের বিভিন্নভাবে বিনিয়োগে উৎসাহ প্রদান করে থাকে।২। যেসব ব্যক্তি শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে সফল হয়েছেন তাঁদের বিনিয়োগ সম্প্রসারণে সহায়তা প্রদান করে।৩। বিভিন্ন ধরনের সঞ্চয় সংগ্রহ করে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়কে অর্থকরী কাজে লাগিয়ে থাকে।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ উপরিউক্ত কার্যাবলির মাধ্যমে শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংকের দুটি কার্যাবলি সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশ শিল্প ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কাজ নিচে ব্যাখ্যা করা হলো—১। দীর্ঘমেয়াদি ঋণ প্রদান: বাংলাদেশ শিল্প ব্যাংক শিল্পোদ্যোক্তাদের দেশীয় ও বৈদেশিক মুদ্রার দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করার মাধ্যমে স্থায়ী ও চলতি মূলধন সরবরাহ করে থাকে।২। পরামর্শ প্রদান: বাংলাদেশ শিল্প ব্যাংক সম্ভাবনাময় শিল্পোদ্যোক্তাদের প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন ও পরিচালনায় বিনা মূল্যে কারিগরি পরামর্শ প্রদান করে থাকে। প্রশ্ন: সরকারি শিল্পনীতি অনুযায়ী সমগ্র দেশকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়?উত্তর: সরকারি নীতি অনুযায়ী সমগ্র দেশকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা: ১। উন্নত এলাকা: যেখানে পর্যাপ্ত অবকাঠামোগত সুযাগ-সুবিধা বিদ্যমান এবং যথেষ্ট শিল্পায়ন ঘটেছে।২। স্বল্পোন্নত এলাকা: যেখানে আংশিক অবকাঠামোর বিকাশ ঘটেছে এবং কিছু শিল্পায়ন হয়েছে। ৩। অনুন্নত এলাকা: যেখানে কোনো প্রকার অবকাঠামোর বিকাশ ঘটেনি অথবা কোনো শিল্পায়ন হয়নি।অধ্যায়-৫ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সেবামূলক ব্যবসায় বলতে কী বোঝায়?উত্তর: যে ব্যবসায়ে পণ্য বা দ্রব্যের গুণ পরিবর্তন করে বা সেবা প্রদানের মাধ্যমে আয় উপার্জন করা হয় তাকে সেবামূলক ব্যবসায় বলে।প্রশ্ন: ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝায়?উত্তর: মোট স্থায়ী বিনিয়োগ স্থাপনা ব্যয়, শুল্কসহ তিন কোটি টাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল