সরকারি স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরে অবস্থিত (চট্টগ্রাম মহানগর ছাড়া) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে। ১৭৫টি সরকারি স্কুলে অনলাইনে এই ভর্তির কার্যক্রম চলবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আবেদনপত্র গ্রহণের শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ অতিথি ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের মাধ্যমে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা জানানো হয়।