বাক্য রচনা অংশ-৮প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। ডনকুস্তি = তিতুমীর শৈশবেই ডনকুস্তিতে পারদর্শী হয়ে ওঠেন।সংকেত = রাস্তায় সবুজ সংকেত বাতি জ্বলে উঠল।দৃষ্টিগ্রাহ্য = দৃষ্টিগ্রাহ্য নয়, এমন জিনিসও মানুষ যন্ত্রের সাহায্যে দেখতে পারে।ঢোল-শহরর্যা = সেকালে রাজার আদেশ জারি করা হতো ঢোল-শহরর্যা করে।সম্ভার = পাঠাগারটা গড়ে উঠেছে অজস্র বইয়ের সম্ভার নিয়ে।রেওয়াজ = সেকালে ওষুধ হিসেবে লতাপাতার রস খাওয়ার রেওয়াজ ছিল।তথ্য = সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি।উপাত্ত = তিনি গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করেছেন।আহরণ = জ্ঞান আহরণের জন্য বইপত্র পড়া আবশ্যক।অসি চালনা = সব সেনাই অসি চালনায় সিদ্ধ।সাড়া দিল = সর্যা কাজে ডাক দিলে সবাই সাড়া দেয়।দুর্ভেদ্য = চীনের প্রাচীর দুর্ভেদ্য।দুর্গ = যুদ্ধের সময় দুর্গের বাইরেও পাহারা দিতে হয়।বাঁশের কেল্লা = ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লার কাহিনি লেখা আছে।শায়েস্তা = অবাধ্য লোকটাকে শায়েস্তা করা দরকার।অমিত তেজ = ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অমিত তেজে যুদ্ধ করেছিলেন।মুক্তিকামী = মুক্তিকামী মানুষের জয় সুনিশ্চিত।সশস্ত্র = সশস্ত্র মুক্তিসেনারা জয়ী হন।টেলিফোন = বড় মামা গতকাল আমাকে রাজশাহী থেকে টেলিফোন করেছিলেন।টেলিগ্রাফ = টেলিগ্রাফ আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা।টেলিগ্রাম = টাকা চেয়ে বাবা জরুরি টেলিগ্রাম পাঠিয়েছেন।রেফারি = রেফারি একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন।হুইসেল = হুইসেল বাজিয়ে ট্রেন ছুটে চলেছে।আম্পায়ার = খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।ব্যাটসম্যান = ব্যাটসম্যান সুযোগ বুঝে ছক্কা হাঁকালো।টাওয়ার = অনেক দূর থেকে গির্জার টাওয়ারটা দেখা যাচ্ছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল