সহজ প্রশ্নের উত্তর আগে লেখার চেষ্টা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকাহিসাববিজ্ঞানে ভালোভাবে তত্ত্বীয় প্রশ্নের উত্তর শেখা হলে তার উত্তর প্রদান অঙ্কের উত্তর দেওয়া অপেক্ষা বেশি সহজ ও কম সময় লাগে। তত্ত্বীয় প্রশ্নের উত্তর যেন তথ্যভিত্তিক হয় এবং তা এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ অংশটুকু সহজে পরীক্ষকের চোখে পড়ে। একই ভাব প্রকাশ পায়, এমন বাক্যের পুনরাবৃত্তি পরিহার করবে। পরীক্ষার ভীতি, উত্কণ্ঠা বিভিন্ন কারণে পরীক্ষার শুরুতে মনটা বিক্ষিপ্ত থাকে। এ অবস্থায় প্রথমেই অঙ্ক করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তত্ত্বীয় অংশটুকু প্রথমে লিখলে মনটা স্থির হয়ে সম্পূর্ণ মনোযোগ নিয়ে অঙ্ক করা সম্ভব। কোনো অঙ্কে আটকে গেলে তার পেছনে সময় নষ্ট না করে অন্য প্রশ্নের উত্তর আগে দিয়ে পরবর্তী সময়ে ওই অঙ্কটি করার আবার চেষ্টা করবে। হিসাববিজ্ঞান প্রথম পত্রে অঙ্কগুলোর মধ্যে সমন্বয় জাবেদা, নগদান বইয়ের মতো সহজ প্রশ্নের উত্তর আগে দেওয়া যেতে পারে। দ্বিতীয় পত্রে অনুপাতের অঙ্কটি সহজ বা বেতন, মজুরির প্রশ্নটিতেও জটিলতা কম—এগুলো প্রথমে উত্তর করতে পারো। চূড়ান্ত হিসাব সবশেষে করাই ভালো। সবচেয়ে ভালো পারো, এমন প্রশ্নের উত্তরই আগে করবে। খাতা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত। যতটা সম্ভব কাটাকাটি পরিহার করবে। একান্তই কাটার প্রয়োজন হলে একটানে কেটে সঠিক সংখ্যাটি ওপরে বা নিচে লিখতে হবে। পরপর টাকার অঙ্ক লেখার সময় সঠিক নিয়মে সুশৃঙ্খলভাবে লিখবে। কোম্পানির উদ্ধৃত্তপত্র নির্ধারিত ছকে সাজিয়ে করবে। পরীক্ষার হলটি তোমার পড়ার টেবিলের মতো নিশ্চুপ এবং যথেষ্ট আলো ও বাতাসসমৃৃদ্ধ নাও হতে পারে। সে জন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত শব্দ বা পরিবেশের মধ্যেও মনোযোগ ধরে রাখার মানসিক প্রস্তুতি রাখবে। পরীক্ষার আগের দিন যথেষ্ট ঘুম ও বিশ্রাম নেবে। প্রবেশপত্র, কলম, ক্যালকুলেটর, স্কেল, পেন্সিল, ইরেজার এবং ইউনিফর্ম আগের দিনই গোছাবে।