প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট বিষয়গুলোই কখনো কখনো বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন: সেট কোড লিখতে ভুল করা ও বহুনির্বাচনীতে উত্তর ভালো জানা সত্ত্বেও সব জানি বলে কম গুরুত্ব দেওয়া বা নার্ভাসনেসের কারণেও অনেকে ভুল করে ফেলে। ফলে অতি-উত্ফুল্ল হওয়া চলবে না আর সহজ বিষয়কে সহজভাবে গুরুত্বহীন ভেবে প্রস্তুতি খারাপ করা যাবে না। সব বিষয়েই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে বাসায় বেশি বেশি লেখার চর্চা করতে হবে। আর ঘড়ি ধরে লেখার অভ্যাস গড়তে হবে। এই অভ্যাস বা চর্চা সব সময়ই রাখা উচিত। আর পেছনের পরীক্ষা খারাপ হয়েছে ভেবে মন খারাপ করা যাবে না। এটা পরবর্তী পরীক্ষার ওপর প্রভাব ফেলবে। প্রস্তুতি যেমনই হোক নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে।