সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-১প্রিয় শিক্ষার্থী পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে। অধ্যায়-১ ১। ঝোপের মতো দেখতে কোন জাতীয় উদ্ভিদ?ক. বিরুৎ খ. গুল্ম গ. সরিষা ঘ. বৃক্ষ। উত্তর: খ. গুল্ম২। তোমাদের বাসায় একটি আমগাছ আছে। সেই আমগাছটির খাদ্য তৈরির জন্য কী প্রয়োজন হয়?ক. সূর্যের আলো খ. শ্বসন গ. ইউরিয়া সার ঘ. বাতাসউত্তর: ক. সূর্যের আলো৩। নিচের কোনটি অতি পরিচিত ফার্ন?ক. শৈবাল খ. ব্যাঙের ছাতা গ. ঢেঁকিশাক ঘ. মসউত্তর: গ. ঢেঁকিশাক৪। ‘মুকুল’ শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্ক রয়েছে?ক. গোলাপ খ. ছত্রাক গ. আম ঘ. ফার্ন। উত্তর: গ. আম৫। সুচের মতো পাতা কোনটির?ক. পাইনাস খ. নারকেল গ. গম ঘ. ভুট্টা। উত্তর: ক. পাইনাস৬। শিম, ছোলা ও মটর বীজে কয়টি বীজপত্র থাকে?ক. দুটি খ. একটি গ. একটিও নয় ঘ. চারটি। উত্তর: ক. দুটি৭। নারকেল, তাল, সুপারি, ধান, গম বীজে কয়টি বীজপত্র থাকে?ক. একটি খ. দুটি গ. একটিও নয় ঘ. তিনটিউত্তর: ক. একটি৮। সাইকাস কোন ধরনের উদ্ভিদ?ক. নগ্নবীজী খ. আবৃতবীজী গ. অপুষ্পক ঘ. পুষ্পক।উত্তর: ক. নগ্নবীজী। অধ্যায়-২ ১। কোন ফুল ফুটলে তুমি বুঝবে যে এখন শরৎকাল?ক. দোলনচাঁপা খ. কাশফুল গ. জিনিয়া ঘ. বেলিউত্তর: খ. কাশফুল২। কাঞ্চন, পলাশ ও কৃষ্ণচূড়া ফুল কোন ঋতুর বৈশিষ্ট্য?ক. বসন্ত খ. শরৎ গ. বর্ষা ঘ. শীতকাল। উত্তর: ক. বসন্ত৩। গোলাপ, জবা, রজনীগন্ধা কখন ফোটে?ক. সারা বছর খ. বসন্তকালে গ. শীতকালে ঘ. শরৎকালেউত্তর: ক. সারা বছর৪। কোন গাছের পাতাসহ ডাল কেটে বোতলের পানিতে ডুবিয়ে রাখলে ডালের গোড়া থেকে শিকড় বের হবে?ক. পাতাবাহার খ. গোলাপ গ. জবা ঘ. কসমসউত্তর: ক. পাতাবাহার৫। তুমি শাকসবজি চাষ করতে চাও, তবে কোন মাটি বেছে নেবে—ক. এঁটেল মাটি খ. দো-আঁশ গ. বেলে ঘ. জৈবমাটিউত্তর: খ. দো-আঁশ৬। তোমার বাড়িতেও খালি জায়গা নেই, স্কুলেও খালি জায়গা নেই। তুমি কোথায় ফুলগাছ লাগাবে?ক. টবে খ. পানির বোতলে গ. লাগাব না ঘ. প্লাস্টিকের বোতলে। উত্তর: ক. টবে৭। মাটির সঙ্গে প্রচুর পরিমাণে কী মিশিয়ে মাটি তৈরি করবে?ক. পটাশ খ. ইউরিয়া গ. জৈবসার ঘ. পানিউত্তর: গ. জৈবসার৮। শসা, করলা, লাউ-এর ফলন ভালো ও বৃদ্ধির জন্য কী করা উচিত?ক. সার দেওয়া খ. মাচা করে দেওয়া গ. পটাশ মেশাতে হবে ঘ. কীটনাশক দিতে হবে।উত্তর: খ. মাচা করে দেওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল