সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণবিষয়ক ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীন ও কম্পিউটার কাউন্সিলের পক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রেজাউল করিম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার কাউন্সিল এবং প্রকল্প বাস্তবায়ন দল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য এ চুক্তিটি করা হয়। বিজ্ঞপ্তি