প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম গত ২৩ জুলাই ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক এ বি এম ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মো. হুেমায়ূন কবীর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. এম শমশের আলী। বিজ্ঞপ্তি