সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে স্প্রিং সেমিস্টার ২০১৭-এর প্রায় দেড় হাজার শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান মো. রেজাউল করিম। বিজ্ঞপ্তি