সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইএবি সনদ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ পরিচালিত ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম। এ উপলক্ষে গত বুধবার এ বিশ্ববিদ্যালয়ে সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএবির প্রেসিডেন্ট আবু সাঈদ এম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সাধারণ সম্পাদক কাজী এম আরিফ এবং সচিব (শিক্ষা) মাহমুদুল আনোয়ার রিয়াদ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের কাছে আইএবির সনদ হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি