বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৩প্রশ্ন: আয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু ও মেরু বায়ু কোন বায়ুর অন্তর্গত?উত্তর: নিয়ত বায়ুর।প্রশ্ন: স্থানীয় চাপ ও তাপের জন্য কোন বায়ুর উত্পত্তি হয়?উত্তর: স্থানীয় বায়ুর।প্রশ্ন: বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে কী ঘটে?উত্তর: আর্দ্রতা বাড়ে।প্রশ্ন: এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?উত্তর: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়।প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের সর্বাধিক গভীরতা কত মিটারউত্তর: ১০,৮৭০ মিটার।প্রশ্ন: জোয়ার ও ভাটাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: জোয়ার-ভাটার ফলে প্রধান সুবিধা কী?উত্তর: নৌ চলাচলের সুবিধা হয়।প্রশ্ন: সারা বছরে অভ্যন্তরীণ নৌ চলাচলের নাব্য পথের দৈর্ঘ্য কত?উত্তর: ৫,৪০০ কিলোমিটার।প্রশ্ন: পদ্মা নদী কোথায় যমুনার সঙ্গে মিলিত হয়েছে?উত্তর: গোয়ালন্দে।প্রশ্ন: বাংলাদেশে মোট কয়টি চা বাগান আছে?উত্তর : ১৫৮টিপ্রশ্ন: চা উত্পাদনের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ কতো?উত্তর: ২৫০ সে.মি.।প্রশ্ন: সাঙ্গু নদী উত্পন্ন হয়েছে কোথায়?উত্তর: আরাকান পাহাড়ে।প্রশ্ন: কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?উত্তর: ১৫৫ কি.মি.।প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা কত?উত্তর: ১,২৩০ মিটার।প্রশ্ন: বাংলাদেশে উত্পাদিত মোট চায়ের কত ভাগ দেশে ব্যবহূত হয়?উত্তর: প্রায় ২৫%।প্রশ্ন: বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসফিল্ডের সংখ্যা হলো কত?উত্তর: ২২টি।প্রশ্ন: বাংলাদেশে প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নগরী কোনটি?উত্তর: নারায়ণগঞ্জ।প্রশ্ন: বাংলাদেশের পানিবিদ্যুত্ কেন্দ্র কোথায় অবস্থিত?উত্তর: কাপ্তাই।প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত?উত্তর: বান্দরবানে।প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন কত? উত্তর: ৩৪ বর্গ কি.মি.।প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?উত্তর: সিলেটের লালখানেপ্রশ্ন: বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?উত্তর: ১১৯ সে.মি.।প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের গড় কত?উত্তর: ২০৩ সে.মি.।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল