সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১১ ৪. নিচের কোন তরলের মধ্য দিয়ে তাপের বিকিরণ সম্ভব? ক. কার্বন ডাই-সালফাইড খ. কেরোসিন গ. তার্পিন ঘ. গ্লিসারিন ৫. কোন তরলের মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ ঘটে? ক. পানি খ. কার্বন ডাই-অক্সাইড গ. তেল ঘ. দুধ ৬. পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত তাপ পরিবাহকের দুই পৃষ্ঠের দূরত্ব d-এর ওপর কীভাবে নির্ভর করে? ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক গ. বর্গের ব্যস্তানুপাতিক ঘ. বর্গের সমানুপাতিক ৭. পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত তাপ কোনো পরিবাহকের দুই সমান্তরাল পৃষ্ঠের পুরুত্ব d-এর ওপর কীভাবে নির্ভর করে? ক. সমানুপাতিক খ. বর্গের সমানুপাতিক গ. ব্যস্তানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক ৮. তাপ পরিবাহকের মান নির্ভর করে কোনটির ওপর? ক. পরিবাহকের দৈর্ঘ্য খ. পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গ. পরিবাহকের আয়তন ঘ. পরিবাহকের উপাদান ৯. কোন পদার্থের তাপ পরিবাহকত্ব বেশি? ক. কঠিন খ. তরল গ. বায়বীয় ঘ. জৈব ১০. তাপ পরিবহন হয় না কিসের মধ্য দিয়ে? ক. পানি খ. বালি গ. শূন্যস্থান ঘ. বায়বীয় পদার্থ ১১. কোনটির তাপ পরিবাহকত্ব বেশি? ক. অ্যালুমিনিয়াম খ. লোহা গ. তামা ঘ. রুপা ১২. নিচের কোনটি তাপের কুপরিবাহক নয়? ক. কাচ খ. কর্ক গ. পশম ঘ. পারদ ১৩. তাপের সুপরিবাহক কোনটি? ক. কাচ খ. রাবার গ. পানি ঘ. তামা ১৪. সার্লির পদ্ধতিতে কোনটি নির্ণয় করা যায়? ক. তাপ পরিবাহকত্ব খ. G-এর মান গ. g-এর মান আপেক্ষিক তাপ ১৫. আগুনের পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক ওপরে কোনো স্থানে বেশি উত্তপ্ত হওয়ার কারণ কী?ক. তাপের পরিবহন খ. তাপের পরিচলন গ. তাপের বিকিরণ ঘ. তাপের পরিচলন ও বিকিরণ ১৬. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম?ক. নীল খ. কালো গ. সাদা ঘ. লাল ১৭. গ্রিন হাউস কী? ক. কাচের তৈরি ঘর খ. সবুজ আলোয় আলোকিত ঘর গ. সবুজ ভবনের নাম ঘ. সবুজ গাছপালা১৮. তাপের অপরিবাহ কোনটি?ক. ফেল্ট খ. লোহা গ. পারদ ঘ. রূপা অধ্যায়-১২ ১. জ্বালানি পোড়ানোর ব্যবস্থার ওপর নির্ভর করে ইঞ্জিনকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার ২. নিচের কোন ইঞ্জিনটি অন্তর্দহ ইঞ্জিন নয়? ক. পেট্রোল ইঞ্জিন খ. ডিজেল ইঞ্জিন গ. অ্যারোপ্লেনের ইঞ্জিন ঘ. বাষ্পীয় ইঞ্জিন ৩. পেট্রোল ইঞ্জিনের কোন অংশে পেট্রোলকে বাষ্পে রূপান্তর করা হয়? ক. পেট্রোল ট্যাংকে খ. দহন প্রকোষ্ঠে গ. সিলিন্ডারে ঘ. কার্বুরেটরে ৪। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটরের কাজ কী? ক. পেট্রোলকে বাষ্পীভূত করা খ. পেট্রোলকে নির্দিষ্ট চাপে রাখা গ. পেট্রোল ও বায়ুর মিশ্রণের দহন ঘটানো ঘ. আগমন ও নির্গম বাল্ব ওঠানামা করানো ৫। যে ক্ষুদ্রতম ডায়নামো থেকে তড়িৎ প্রবাহ সরবরাহ করে দহন প্রকোষ্ঠে স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তার নাম কী? ক. কার্বুরেটর খ. স্পার্কপ্লাগ গ. ম্যাগনেটো ঘ. থ্রোটালভাল্ব # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-১১: ৪। ক ৫। ক ৬। খ ৭। গ ৮। ঘ ৯। ক ১০। গ ১১। ঘ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। ঘ ১৬। গ ১৭। ক ১৮। কঅধ্যায়-১২: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ।