সাধারণ অর্থে কম্পিউটার হচ্ছে হিসাব বা গণনা করার জন্য ব্যবহূত যন্ত্রবিশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৩ অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হওয়ার কারণ কী?উত্তর: কোনো মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমের স্থিতিস্থাপকতা ও ঘনত্বের ওপর নির্ভরশীল। মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগ বেশি হয় এবং স্থিতিস্থাপকতা কম হলে শব্দের বেগ কম হয়। আবার মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ কম হয় এবং ঘনত্ব কম হলে শব্দের বেগ বেশি হয়। প্রশ্ন: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না কেন?উত্তর: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। কারণ মাধ্যমের কম্পনের মাধ্যমেই শব্দের বিস্তৃতি ঘটে। যেখানে মাধ্যম নেই, সেখানে কম্পনও নেই। ফলে শব্দ চলাচল করতে পারবে না। তাই কঠিন, তরল, বায়বীয় যেকোনো একটি মাধ্যম আবশ্যক। অধ্যায়-১৪ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: চলবিদ্যুৎ কী?উত্তর: কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক চাপের পার্থক্য ঘটলে ওই পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। এভাবে প্রাপ্ত প্রবহমান বিদ্যুতকে চলবিদ্যুৎ বলে।প্রশ্ন: ভোল্টার বিদ্যুৎ কোষ কাকে বলে?উত্তর: আলেকসান্দ্রো ভোল্টা উদ্ভাবিত বিদ্যুৎ কোষকে ভোল্টার বিদ্যুৎ কোষ বলে।প্রশ্ন: পোলারন কী?উত্তর: বিদ্যুৎ প্রবাহের ফলে তামার পাতের ওপর হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ জমে গিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এ দোষকে বলা হয় পোলারন।প্রশ্ন: শুষ্ক বিদ্যুৎ কোষ কাকে বলে?উত্তর: যেসব বিদ্যুৎ কোষে কোনো তরল পদার্থ থাকে না তাদের শুষ্ক বিদ্যুৎ কোষ বলে। প্রশ্ন: চৌম্বক ক্ষেত্র কাকে বলে?উত্তর: কোনো চুম্বকের চারদিকে যতটুকু এলাকা পর্যন্ত ওই চুম্বকের প্রভাব বিস্তৃত থাকে সে এলাকাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ডিসি ও এসি কারেন্টের মাধ্যে পার্থক্য কী?উত্তর: ডিসি কারেন্ট সর্বদা একই দিকে প্রবাহিত হয় কিন্তু এসি কারেন্ট নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে।প্রশ্ন: মাথা আঁচড়ানোর সময় চিরুনি চার্জযুক্ত হয় কেন?উত্তর: মাথা আঁচড়ানোর সময় চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। ফলে চিরুনি চার্জযুক্ত হয়। অধ্যায়-১৫ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: টেলিগ্রাফ কী?উত্তর: যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয় তাকে টেলিগ্রাফ বলে।প্রশ্ন: বেতার তরঙ্গ কোন বায়ুস্তরে প্রতিফলিত হয়?উত্তর: বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নমণ্ডল নামক স্তর থেকে প্রতিফলিত হয়। প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর: সাধারণ অর্থে কম্পিউটার হচ্ছে হিসাব বা গণনা করার জন্য ব্যবহূত যন্ত্র বিশেষ।প্রশ্ন: যাবতীয় কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: যাবতীয় কম্পিউটারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়।প্রশ্ন: হার্ডওয়্যার কী?উত্তর: কম্পিউটার তৈরি করার জন্য ব্যবহূত বাহ্যিক আকৃতিবিশিষ্ট যাবতীয় যন্ত্র, যন্ত্রাংশ এবং ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল