সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ গণিত বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে ল.সা.গু নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যার সমাধান করব।ল.সা.গু: দুই বা ততোধিক রাশির যে সাধারণ গুণিতককে রাশিগুলোর ন্যূনতমসংখ্যক সম্ভাব্য সাধারণ গুণনীয়ক বর্তমান থাকে, তাকে ওই রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে ল.সা.গু বলে।ল.সা.গু নির্ণয়ের পদ্ধতি: ১. প্রদত্ত প্রত্যেকটি রাশিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণ করতে হবে।২. প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণ করা প্রতিটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে হবে।৩. এখন প্রত্যেকটি রাশির উৎপাদকগুলো থেকে এমন একটি গুণিতক গঠন করতে হবে, যেন তাতে প্রতিটি রাশির ন্যূনতমসংখ্যক সম্ভাব্য সাধারণ উৎপাদক বর্তমান থাকে।৪. প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর পাটিগাণিতিক ল.সা.গু নির্ণয়ের নিয়ম অনুসারে ল.সা.গু নির্ণয় করতে হবে।৫. ৩ ও ৪ নম্বর ক্রমিকে প্রাপ্ত ল.সা.গু দুটির গুণফলই হবে নির্ণেয় ল.সা.গু।মনে রাখতে হবে, ল.সা.গু নির্ণয়ে কোনো রাশির + 1 গুণনীয়ক বিবেচনা করা হয় না। যেমন: 6 ও 4-এর ল.সা.গু 12।প্রশ্ন: a2-b2-c2-2bc, b2-c2-a2-2ca, c2-a2-b2-2abসমাধান: ১ম রাশি = a2 - b2 - c2 - 2bc= a2 - (b2 + 2bc + c2) = (a)2 - (b + c)2= {a + (b + c)} {a - (b + c)}= (a + b + c) (a - b - c)২য় রাশি = b2-c2-a2-2ca = b2 - (c2 + 2ca + a2)= (b)2-(c + a)2 = {b+ (c + a)} {b- (c+a)}= (b+c+a) (b-c-a) = (a + b + c) (b - c - a)৩য় রাশি = c2-a2-b2-2ab= c2-(a2 + 2ab + b2) =c2 - (a + b)2= {c + (a + b){c - (a + b)}= (c + a + b) (c - a - b) = (a + b + c) (c - a - b) নির্ণেয় ল.সা.গু = (a + b + c) (a - b - c) (b - c - a) (c - a - b)প্রশ্ন: 2a2b + 4ab2, 4a3b - 16ab3 এবং 5a3b2(a2 + 4ab + 4b2)-এর ল.সা.গু নির্ণয় করো।সমাধান:১ম রাশি = 2a2b + 4ab2 = 2ab(a + b)২য় রাশি = 4a3b - 16ab3 = 4ab (a2 - 4b2)= 4ab{(a)2 - (2b)2} = 4ab(a + 2b) (a - 2b)৩য় রাশি = 5a3b2(a2 + 4ab + 4b2)= 5a3b2{a2 +2.a.2b + (2b)2} = 5a3b2(a + 2b)2এখানে 2, 4 ও 5-এর ল.সা.গু = 20এবং রাশি তিনটি ab(a + 2b), ab(a + 2b)(a - 2b) এবং a3b2(a + 2b)2-এর ল.সা.গু = a3b2(a + 2b)2(a - 2b)নির্ণেয় ল.সা.গু = 20a3b2(a + 2b)2 (a - 2b)