সাধারণ গণিত
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-৭ থেকে ‘অন্বয় ও ফাংশন’ সম্পর্কিত কিছু নিয়ম ও এ-সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব।প্রথমেই আমরা জানব, অন্বয় ও ফাংশন কী? অন্বয়: অন্বয় শব্দটির অর্থ সম্পর্ক। যদি A ও B দুটি সেট হয়, তাহলে A ও B সেটের কার্তেসীয় গুণজ A×B সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর যেকোনো অশূন্য উপসেট R-কে A থেকে B এর অন্বয় বা সম্পর্ক বলে।যখন X, A সেটের একটি উপাদান হয় এবং Y, B সেটের একটি উপাদান হয় এবং (x, y) R হয়, তাহলে লেখা হয় x R y এবং পড়া হয় “x is related to y” অর্থাৎ উপাদান x, উপাদান y-এর সঙ্গে R সম্পর্কযুক্ত। দুটি সেটের মধ্যে অন্বয় নির্ণয়ের কৌশল:১. দুটি সেট A ও B দেওয়া থাকলে এদের কার্তেসীয় গুণজ সেট A×B নির্ণয় করতে হবে।২. A×B নির্ণয় করা মানে A ও B সেটের প্রতিটি হতে একটি করে উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করা।৩. ক্রমজোড়গুলোর প্রথম পদকে x এবং দ্বিতীয় পদকে y ধরে প্রদত্ত সম্পর্কের জন্য যেসব ক্রমজোড় শর্তানুসারে গ্রহণযোগ্য, সেসব ক্রমজোড়ের সেটই হবে নির্ণেয় অন্বয়।# প্রত্যেক অন্বয় এক বা একাধিক ক্রমজোড়ের সেট। ফাংশন: যদি দুটি চলক x ও y-এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে, x এর প্রতিটি মানের জন্য y-এর একটি এবং কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে y-কে x-এর ফাংশন বলা হয়। যেমন: y=x2-4x+3 হলে y, x-এর একটি ফাংশন। কারণ x-এর প্রতিটি মানের জন্য y-এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, অর্থাৎ y-এর মান x-এর মানের ওপর নির্ভরশীল। ব্যাখ্যা: r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি c হলে c=2 r. এখানে r-এর মানকে বাড়ানো বা কমানো হলে c-এর মানও বাড়বে বা কমবে এবং r-এর একটি নির্দিষ্ট মানের জন্য c-এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে অর্থাৎ c এর হ্রাস-বৃদ্ধি r-এর হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভরশীল। কারণ 2 একটি ধ্রুব সংখ্যা। সুতরাং c, r-এর একটি ফাংশন। একে c=(r) আকারে লেখা হয় এবং পড়া হয় “c is a function of r” ফাংশনের প্রতীক: সাধারণত (x),F(x) g(x), h(x) ইত্যাদি প্রতীকের মাধ্যমে ফাংশন নির্দেশ করা হয়ে থাকে। ফাংশনের মান: যদি (x) একটি প্রদত্ত ফাংশন হয়, তবে () দ্বারা ওই ফাংশনের মান বোঝায়, যখন x-এর স্থলে (আলফা) বসানো হয়। যেমন: y=x2-8x+9 ফাংশনে x-এর স্থলে উভয়পক্ষে বসিয়ে পাই, ()=3-যা -এর জন্য (x)-এর মান নির্দেশ করে।আবার, x=1 হলে (1)=13-8.1+9=1-8+9=10-8=2x=2 হলে (2)=23-8.2+9=8-16+9=17-16=1# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল