সাধারণ গণিত
জ্যামিতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ জ্যামিতি অংশের ৪র্থ অধ্যায় থেকে সম্পাদ্য অঙ্কন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রথমেই জানব চতুর্ভুজ অঙ্কন সম্পর্কে।চতুর্ভুজ অঙ্কনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ ও দুটি কর্ণ আছে। ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়, কিন্তু চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলে কোনো নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না।তবে কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যাবে।একটি চতুর্ভুজ আঁকতে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। নিচের উপাত্তগুলো জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যায়।১. চারটি বাহু ও একটি কোণ২. চারটি বাহু ও একটি কর্ণ৩. তিনটি বাহু ও দুটি কর্ণ৪. তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ৫. দুটি বাহু ও তিনটি কোণ৬. দুটি কর্ণের খণ্ডিত অংশ ও কর্ণ দুটির অন্তর্ভুক্ত একটি কোণ।অনেক সময় এমন কোনো উপাত্ত দেওয়া থাকলেও চতুর্ভুজ আঁকা যায়, যেখানে যুক্তি দিয়ে পাঁচটি উপাত্ত পাওয়া যায়। যেমন—১. একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়, এখানে চারটি বাহুই সমান এবং একটি কোণ সমকোণ।২. দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায়, এখানে বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ।৩. একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়।৪. দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যায়।