সাধারণ গণিত
অধ্যায়—৯প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-৯ থেকে ‘সান্তধারা’-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও সূত্রাবলি নিয়ে আলোচনা করব এবং এ-সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা অনেকেই ধারণা করো, সমান্তর ধারা ও গুণোত্তর ধারাসংক্রান্ত সমস্যাবলির সমাধান করা খুবই কঠিন ব্যাপার। কিন্তু কিছু নিয়ম জানা থাকলে বিষয়টি খুব সহজ মনে হবে। নিচে কিছু প্রয়োজনীয় তথ্য ও সূত্র আলোচনা করা হলো। অনুক্রম (Sequence): যদি কতগুলো সংখ্যা বা রাশিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি ক্রমে সাজানো যায়, তবে তাকে অনুক্রম বলে এবং এভাবে গঠিত অনুক্রমের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি সংখ্যা বা রাশিকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বলা হয়। যেমন: 3, 5, 7,......27 একটি অনুক্রম, যেখানে 3, 5, 7, ......21 যথাক্রমে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ....শেষ পদ। ধারা (Series) : কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ (+) চিহ্ন দিয়ে যুক্ত করলে একটি ধারার সৃষ্টি হয়। যেমন: 3 + 5 + 7 + ........একটি ধারা। সান্তধারা (Finite Series): যে ধারার পদসংখা নির্দিষ্ট থাকে, তাকে সান্তধারা বলে। যেমন: 1 + 3 + 5 + ..... + 11) ধারাটিতে ছয়টি পদ আছে। সুতরাং, প্রদত্ত ধারাটি একটি সান্তধারা।সমান্তর ধারা (Arithmetic Series): যে ধারার কোনো পদকে তার পূর্ববর্তী পদ বা পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায়, তাকে সমান্তর ধারা বলে। যেমন: 2 + 4 + 6 + ....... + 20 ধারাটিতে (দ্বিতীয় পদ - প্রথম পদ) = (4 - 2) = 2 এবং (তৃতীয় পদ - দ্বিতীয় পদ) = (6 - 4) = 2 ধারাটির যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল সর্বদা একই সংখ্যা। সুতরাং, প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। সাধারণ অন্তর (Common difference): সামন্তর ধারার যেকোনো পদ ও তার পুর্ববর্তী বা পরবর্তী পদের বিয়োগফলকে ধারাটির সাধারণ অন্তর বলে এবং তাকে d দিয়ে সূচিত করা হয়। যেমন: 1 + 4 + 7 + ... + 19 ধারাটির সাধারণ অন্তর d = (যেকোনো পদ - পূর্ববর্তী পদ) = 4 - 1 = 7 - 4 = 3।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল