সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ গণিত বিষয়ের পাটীগণিতের ১৪ নম্বর অধ্যায় থেকে পরিসংখ্যানের নিয়মাবলি আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান করব। # প্রথমেই জানব ‘পরিসংখ্যান’ কী?পরিসংখ্যান: পরিসংখ্যান হচ্ছে তথ্যবিষয়ক বিজ্ঞান। কোনো কোনো পরিসংখ্যানবিদ পরিসংখ্যানকে সংখ্যাত্মক তথ্য, আবার কেউ কেউ একে সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন।# পরিসংখ্যান হলো অনুসন্ধানের সংখ্যাভিত্তিক তথ্য। যেমন: জন্ম-মৃত্যুর পরিসংখ্যান, দ্রব্যমূল্যের পরিসংখ্যান, বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান, উৎপাদনের পরিসংখ্যান ইত্যাদি।# পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক উপাত্তের সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যাদানের বৈজ্ঞানিক পদ্ধতি।উপাত্ত: সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত (ডাটা) বলে।# উপাত্ত দুইভাবে সংগৃহীত হয়।যথা: ১. অবিন্যস্ত উপাত্ত ২. বিন্যস্ত উপাত্তঅবিন্যস্ত উপাত্ত: সাধারণত এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন: ৩০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর: ১৯, ৭, ১৮, ৩৭, ৫৩, ২৪, ৩৯, ৪১, ২৩, ৬৪, ৬৭, ৬৮, ৫০, ৯৩, ৪৩, ৭৫, ১১, ২৩, ১৯, ৫২, ২৯, ৯২, ৭৯, ৪৫, ৮১, ৬৩, ৩৬, ২০, ৩৩, ৫৩ এভাবে প্রাপ্ত নম্বর হলো অবিন্যস্ত উপাত্ত।বিন্যস্ত উপাত্ত: অবিন্যস্তভাবে সংগৃহীত উপাত্ত সুষ্ঠুভাবে উপস্থাপনের জন্য সাধারণত তাদের সুবিধাজনকভাবে শ্রেণিবিন্যাস করা হয়। শ্রেণিবিন্যাসের সাহায্যে প্রাপ্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে।# অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সময় টালি চিহ্ন (|) ব্যবহার করা হয়। প্রতি চারটি টালি চিহ্নের পর পঞ্চম চিহ্নটি (||||) এভাবে দিতে হয়।# প্রতিটি শ্রেণীতে যতটি টালি চিহ্ন পড়ে থাকে তাকে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা বলে।# ওপরে ৩০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে নিচের সারণি অনুযায়ী পরিবর্তন করতে হবে।