সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটিগণিত  প্রথম অধ্যায়প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ২০১২ সালের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। জীবনের প্রথম তোমরা আনুষ্ঠানিকভাবে পাবলিক পরীক্ষার (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা) প্রস্তুতি নিতে যাচ্ছ। গণিত বিষয়ের ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ‘পড়াশোনা’ পাতায় নিয়মিত দেওয়া হবে। ধারাবাহিক আলোচনায় আজ থাকছে—আবৃত দশমিক, মূলদ ও অমূলদ সংখ্যা:শুরুতেই আমরা জানব সংখ্যা কী?* সংখ্যা: কতকগুলো প্রতীক, যা কিছু নিয়ম মেনে চলে, তাকে আমরা সংখ্যা বলতে পারি। সংখ্যাগুলোকে সাধারণত {১, ২, ৩ম,...} বা {I, II, III,...} এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।* সংখ্যার শ্রেণীবিভাগ: সংখ্যাকে বিভিন্নভাবে বিভক্ত করা যায়। নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো: সংখ্যা বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণসংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যাবাস্তব সংখ্যা: শূন্য (০), অঋণাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন: ০, ১, -৯, ইত্যাদি বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যার সেট গঠিত।বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো আলোচনা করা হলো:মূলদ সংখ্যা: যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল (০ দ্বারা ভাগ ব্যতীত) রূপে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। অতএব, মূলদ সংখ্যা আকারের একটি ভগ্নাংশ, যেখানে a ও b স্বাভাবিক সংখ্যা।# প্রত্যেক পূর্ণসংখ্যা একটি মূলদ সংখ্যা। যেমন: ।# যেসব ভগ্নাংশের মান সমান, সেগুলো একই মূলদ সংখ্যার বিভিন্ন রূপ। যেমন : ইত্যাদি ভগ্নাংশগুলো একই মূলদ সংখ্যা বুঝায়।# শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: ইত্যাদি# সমীম দশমিক ভগ্নাংশ, আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। যেমন: ৩.৪৫, ৭.৮৯৩, ৩.৩৩৩..., ০.৩. ইত্যাদি মূলদ সংখ্যা।# কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা।অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না অর্থাৎ যে সংখ্যা মূলদ নয়, তাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয়, এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন: ইত্যাদি অমূলদ সংখ্যা।# সকল অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা। যেমন:০.১০১০০১০০০১০০০০১.....০.১২১১২১১১২১১১১২........০.৩০৩০০৩০০০৩০০০০৩...