সাধারণ গণিত
ক্রমজোড় ও কার্তেসীয়প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে ‘ক্রমজোড়’ ও ‘কার্তেসীয় গুণজ’ সম্বন্ধে আলোচনা এবং এ-সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।ক্রমজোড়: যদি কোনো সেটের দুটি ভিন্ন বা অভিন্ন উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে এবং কোনটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তা সুনির্দিষ্ট থাকে, তবে উপাদান দুটিকে ক্রমজোড় বলে। যেমন—x ও y দুটি উপাদানের মধ্যে যদি x প্রথম স্থান এবং y দ্বিতীয় স্থানে অবস্থান করে, তবে (x, y)কে ক্রমজোড় বলে।# ক্রমজোড় (x, y) = (a, b) হবে, যদি এবং কেবল যদি x = a এবং y = b হয়।ক্রমজোড় (x, y) = (y, x) হবে, যদি এবং কেবল যদি x = y হয়।প্রশ্ন: যদি (2x - y, 10) = (8, 3x - 2y) হয়, তবে x ও y নির্ণয় করো।সমাধান: দেওয়া আছে, (2x - y, 10) = (8, 3x - 2y)সুতরাং, এ ক্ষেত্রে ক্রমজোড়ের ধারণা থেকে পাই, 2x - y = 8....................(i) এবং 10 = 3x - 2y 3x - 2y = 10................(ii)সমীকরণ (i) ও (ii) কে যথাক্রমে 2 ও 1 দ্বারা গুণ করে পাই। 4x - 2y = 16 3x - 2y = 10 (-) (+) (-) (বিয়োগ করে) x = 6 সমীকরণ (i)-এ x = 6 বসিয়ে পাই, 2.6 - y = 8 বা, 12 - y = 8 বা, -y = 8 -12 বা, - y = - 4 y = 4 নির্ণেয় মান: X = 6 এবং Y = 4Ans: x = 6 y = 4.কার্তেসীয় গুণজ:দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে ‘কার্তেসীয় গুণজ’ বলে। অর্থাৎ যদি A ও B দুটি সেট হয়, তবে A সেটের যেকোনো উপাদানকে প্রথম স্থানে এবং B সেটের যেকোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রমজোড়ের সেটকে A ও B-এর কার্তেসীয় গুণজ বলে এবং একে A × B আকারে লেখা হয় আর পড়া হয় A ক্রস B।# যদি একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, তবে বিষয়টি তোমাদের কাছে সহজ মনে হবে। যেমন—A = {x, y, z} এবং B = {p, q} হলে,A ও B-এর কার্তেসীয় গুণজ, A × B = {x, y, z}×{p, q}= {(x, p) (x, q), (y, p), (y, q), (z, p), (z, q)}এখানে, (x, p), (y, p), (z, p) ইত্যাদি একেকটি ক্রমজোড়।প্রশ্ন: যদি A = {a, b, c}, B = {p, q} হয়, তবে A × B এবং B × A নির্ণয় করো।সমাধান: দেওয়া আছে, A = {a, b, c} B = {p, q} A × B = {a, b, c} × {p, q} = {(a, p), (a, q), (b, p), (b, q), (c, p), (c, q)}B × A = {p, q} × {a, b, c} ={(p, a), (p, b), (p, c), (q, a), (q, b), (q, c)}