সাধারণ জ্ঞান - সেট: ২৬ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ২৫, ২৬, ২৭ ও ২৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হয়েছে। ২৮ টি সেটে মোট প্রশ্ন আছে ২৮০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ২৬

প্রশ্ন ২৫১: কোকা-কোলা কোন ধরনের দ্রবণ?

উত্তর: তরল-গ্যাস।

প্রশ্ন ২৫২: তরল-তরল দ্রবণ কাকে বলে?

উত্তর: যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবেও তরল পদার্থ ব্যবহৃত হয়, সেগুলোকে তরল-তরল দ্রবণ বলে।

প্রশ্ন ২৫৩: দুধ কী জাতীয় পদার্থ?

উত্তর: দুধ কলয়েডজাতীয় পদার্থ।

প্রশ্ন ২৫৪: আমরা কীভাবে খাবার লবণ পাই?

উত্তর: বাষ্পীভবন প্রক্রিয়ায়।

প্রশ্ন ২৫৫: বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায় এবং পরে শব্দ শোনা যায় কেন?

উত্তর: শব্দের গতি আলোর গতির চেয়ে কম, এ কারণে।

প্রশ্ন ২৫৬: আলোর প্রতিফলন কাজে লাগিয়ে কোন যন্ত্রটি তৈরি হয়েছে?

উত্তর: পেরিস্কোপ।

প্রশ্ন ২৫৭: আলো কী?

উত্তর: শক্তি।

প্রশ্ন ২৫৮: প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ কত কিলোমিটার?

উত্তর: তিন লাখ কিেলামিটার।

প্রশ্ন ২৫৯: সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতিতে।

প্রশ্ন ২৬০: কোন রঙের বস্তুতে আলোর প্রতিফলনক্ষমতা বেশি?

উত্তর: সাদা

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়