সাধারণ জ্ঞান – সেট: ২৮ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ২৫, ২৬, ২৭ ও ২৮। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হয়েছে। ২৮ টি সেটে মোট প্রশ্ন আছে ২৮০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ২৮

প্রশ্ন ২৭১: হামিদ উত্তর দিকে ১০ সেকেন্ডে ১৫ মিটার গেল তার বেগ কত?

উত্তর: ১.৫ মিটার/সেকেন্ড উত্তর দিকে

প্রশ্ন ২৭২: রতন কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় চার পাক দৌড়ে ২৫ মিনিটে ৫০০০ মিটার গেল। তার দ্রুতি কত?

উত্তর: ৩.৩৩ মি/সে

প্রশ্ন ২৭৩: একটি গাড়ি ৩ সেকেন্ডে ৬০ মিটার দূরত্ব অতিক্রম করল। তার দ্রুতি কত?

উত্তর: ২০ মি/সে

প্রশ্ন ২৭৪: পাখির উড়ে যাওয়া কোন ধরনের গতি?

উত্তর: চলন গতি

প্রশ্ন ২৭৫: বলের একক কোনটি?

উত্তর: নিউটন

প্রশ্ন ২৭৬: লিভারের ক্রিয়ার মূলনীতি কী?

উত্তর: বল x বলবাহুর দৈর্ঘ্য=ভার x ভারবাহুর দৈর্ঘ্য

প্রশ্ন ২৭৭: কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ?

উত্তর: কয়লা

প্রশ্ন ২৭৮: সূর্য কী?

উত্তর: সূর্য একটি নক্ষত্র

প্রশ্ন ২৭৯: পৃথিবীর উপগ্রহ কয়টি?

উত্তর: একটি

প্রশ্ন ২৮০: ওজোন কী?

উত্তর: ওজোন একটি গ্যাস, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে।

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়