সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২  আলোর প্রতিসরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আলোর প্রতিসরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির আলোকে মরুভূমিতে সৃষ্ট একটি প্রাকৃতিক ঘটনা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয়ে থাকে। মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি প্রাকৃতিক ঘটনা। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড রোদে বালু অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। বালু সংলগ্ন বায়ুস্তরও তাই উত্তপ্ত হয়। ফলে বায়ুস্তর হালকা হয়। এ জন্য মাটিসংলগ্ন বায়ুর ঘনত্ব কমে যায়। মাটি থেকে যত ওপরে ওঠা যায়, উষ্ণতা তত কমে। ফলে ক্রমাগত ওপরের বায়ুস্তর ঘন হয়। এতে অনেক দূরের কোনো গাছের মাথা (চিত্র-১) থেকে আলোকরশ্মি নিচের দিকে যাওয়ার সময় ঘন মাধ্যম থেকে ক্রমাগত হালকা মাধ্যমে প্রবেশ করে। তাই প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকে। এভাবে এক স্তর থেকে অন্য স্তরে যেতে যেতে আলোকরশ্মি এমন এক স্তরে পৌঁছাবে, যেখানে আপাতন কোণ নিচের বায়ুস্তরসাপেক্ষে ওই স্তরের সংকট কোণ থেকে বড় হবে। তখন (চিত্রে ০ বিন্দু থেকে) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এবং প্রতিফলিত রশ্মি ক্রমাগত ওপরের দিকে হালকা থেকে ঘন বায়ুস্তরে যাবে। ফলে এবার প্রতিসরিত রশ্মি ক্রমাগত অভিলম্বের দিকে বেঁকে যাবে। এভাবে অবশেষে আলোকরশ্মি যখন কোনো মরুযাত্রীর চোখে এসে পড়ে, তখন সে গাছের উল্টো প্রতিবিম্ব Aর্ দেখতে পায়। মরু অঞ্চলে বায়ুপ্রবাহ এবং উষ্ণতা পরিবর্তনের জন্য বায়ুুস্তরের ঘনত্ব অনবরত পরিবর্তিত হতে থাকে। ফলে বায়ুস্তরের মধ্য দিয়ে আসা আলোকরশ্মির দিক তথা Aএর অবস্থান অনবরত পরিবর্তিত হতে থাকে এবং প্রতিবিম্বটি কাঁপছে বলে মনে হয়। তাই তার কাছে প্রতিবিম্বকে কোনো জলাশয়ে প্রতিফলিত গাছের প্রতিবিম্ব বলে মনে হয়। মরুভূমিতে পানির খুব অভাব। তাই মরুযাত্রী পানির আশায় সেদিকে ছুটে যায়। কিন্তু সেখানে পানি পায় না। এ দৃষ্টিভ্রমকে মরীচিকা বলে।