সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৯প্রিয় শিক্ষার্থীরা, আজ ১৯ নম্বর অধ্যায়র ‘শক্তি, জীব ও প্রাকৃতিক সম্পদ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরণের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. শক্তির প্রধান উৎস কী?প্রশ্ন: খ. নবায়নযোগ্য সম্পদ বলতে কী বুঝ?প্রশ্ন: গ. চিত্রের প্রক্রিয়াটি কী? ব্যাখ্যা কর।প্রশ্ন: ঘ. চিত্রে সূর্য না থাকলে জীবজগতের উপর কী প্রভাব পড়তো? বিশ্লেষণ কর।উত্তর: ক. শক্তির প্রধান উৎস সূর্য।উত্তর: খ. নবায়নযোগ্য সম্পদ: যে সব প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক উপায়ে রূপান্তর চক্রের মাধ্যমে বারবার নবায়ন হতে থাকে সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন- বায়ু, পানি ইত্যাদি। প্রকৃতির এই সম্পদগুলো ফুরিয়ে যায় না এবং এগুলোকে বার বার ব্যবহার করা যায়।উত্তর: গ. চিত্রে সালোকসংশ্লেষন প্রক্রিয়া দেখানো হয়েছে।যে শরীরীবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে পানি ও কার্বনডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং উপজাত হিসাবে অক্সিজেন ত্যাগ করে তাকে সালোকসংশ্লেষন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় আরেলাক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় তাকে সালোকসংশ্লেষন বলে।উত্তর: ঘ. সকল শক্তির উৎস হলো সূর্য। চিত্রে সূর্য না থাকলে জীবজগতের উপর মারাত্মক প্রভাব পড়তো। কারণ পৃথিবীতে যদি সূর্যের আলো না পড়তো তাহলে সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষন হতো না। সারোকসংশ্লেষন না হলে আমাদের কৃষিজাত প্রাকৃতিক সম্পদ যেগুলো থেকে আমরা খাদ্য পেয়ে থাকি সেগুলো তৈরি হতো না। আর এই খাদ্য তৈরি না হলে আমরা (প্রাণিকুল) ধ্বংস হয়ে যেতাম। সুতরাং সূর্য না থাকলে গোটা জীবজগতের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো।