সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১০ তাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘তাপ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের চিত্র দুটি ভালোভাবে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ক. তাপ কী?প্রশ্ন: খ. শীতকালে আমরা পশমের পোশাক পরি কেন?প্রশ্ন: গ. A চিত্রে তাপ সঞ্চালন-প্রক্রিয়া ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হ্রাসের সঙ্গে চিত্র B এর সম্পৃক্ততা বিশ্লেষণ করো।উত্তর: ক. যে শক্তি আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জাগায় তাকে তাপ বলে।উত্তর: খ. পশম এবং বাতাস তাপ কুপরিবাহী। পশমের আঁশগুলো আলগাভাবে থাকে, সুতার ফাঁকে ফাঁকে বাতাস আটকে থাকে। তাই পশমের কাপড় পরলে দেহের তাপ বাইরে যেতে পারে না। তাই শরীর নিজের গরমেই গরম থাকে। এ জন্য শীতকালে আমরা পশমের পোশাক পরিধান করে থাকি।উত্তর: গ. A চিত্রে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় অথচ পদার্থের অণুুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না তাকে পরিবহন বলে। A চিত্রে দণ্ডটি অসংখ্য অণু দ্বারা গঠিত। দণ্ডের আগুনধরা প্রান্তের অণুগুলো আগুন থেকে তাপশক্তি গ্রহণ করে উত্তপ্ত হয়। ফলে অণুুগুলোর কম্পন অত্যন্ত বেড়ে যায়। কম্পমান অণুগুলো পাশের অপেক্ষাকৃত ঠান্ডা অণুুগুলোকে ধাক্কা দেয়। ফলে তাদেরও কম্পন বেড়ে যায় এবং উত্তপ্ত হয়ে ওঠে। এভাবে অণুতে কম্পন বৃদ্ধি করে তাপ দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। কোনো অণু নিজের অবস্থান থেকে সরে না, একই স্থান থেকে কাঁপতে থাকে। তাপশক্তি এ কম্পনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। সুতরাং A চিত্রে তাপ পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়।উত্তর: ঘ. চিত্র B একটি থার্মোফ্লাস্কের গঠন প্রকৃতি দেখানো হয়েছে। থার্মোফ্লাস্কে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো পরিবহন, পরিচলন ও বিকিরণ। থার্মোফ্লাস্ক দুই দেয়ালবিশিষ্ট কাচের পাত্র। এর দেয়াল কাচের তৈরি এবং মুখ কর্ক দিয়ে বন্ধ করা থাকে। তাই তাপ পরিবহন খুব কম হয়। কারণ, কাচ ও কর্ক তাপ কুপরিবাহী। দুই দেয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য বলে পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যেতে পারে না। দুটি দেয়ালই রুপার প্রলেপ দিয়ে চকচকে করা থাকে বলে বিকিরণ পদ্ধতিতেও ভেতরের তাপ বাইরে বা বাইরের তাপ ভেতরে যেতে পারে না। অর্থাৎ তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া—পরিবহন, পরিচলন ও বিকিরণ হ্রাসের ব্যবস্থা B চিত্রে (থার্মোফ্লাস্ক) আছে। সুতরাং তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হ্রাসের সঙ্গে B চিত্রটি সম্পৃক্ত।