সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২৩ কয়েকটি সাধারণ ব্যাধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বেশ কিছুদিন ধরে ফরহাদের শরীর ম্যাজম্যাজ করছে। তার চোখ হলুদ হয়ে গেছে এবং যথেষ্ট পানি পান করা সত্ত্বেও প্রস্রাব হলুদ হচ্ছে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রশ্ন: ক. ডায়াবেটিস কী?প্রশ্ন: খ. চোখে আইব্রু, কাজল ব্যবহার করা উচিত নয় কেন?প্রশ্ন: গ. এ রোগে ফরহাদের দেহে আর কী কী রোগের লক্ষণ দেখা দিতে পারে?প্রশ্ন: ঘ. ফরহাদের প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. ডায়াবেটিস: রক্তে অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে নির্গত হওয়ার দরুন যে রোগ হয়, তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।উত্তর: খ. চোখে আইব্রু ও কাজল ব্যবহার করলে অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জির কারণে চোখ অত্যন্ত চুলকায়, চোখ ফুলে লাল হয়ে যায়। চোখ দিয়ে পানি পড়ে এবং চোখে কেতুর বা পিচুটি হয়। এসব সমস্যার কারণে চোখে আইব্রু ও কাজল ব্যবহার করা উচিত নয়।উত্তর: গ. ফরহাদের জন্ডিস হয়েছিল। জন্ডিস কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ মাত্র। এ রোগের ফলে ফরহাদের দেহে আর যেসব লক্ষণ পরিলক্ষিত হয়, তা নিচে দেওয়া হলো: ১. মাথাব্যথা করা এবং শীত শীত ভাব অনুভব করা।২. হঠাৎ করে বমি বমি ভাব অনুভব করা।৩. ক্ষুধা মন্দা হওয়া এবং দুর্বলতা অনুভব করা।৪. বমি ও পাতলা পায়খানা হওয়া এবং পায়খানার রং সাদাটে হওয়া।৫. ত্বক হলুদ হয়ে যাওয়া।৬. ডান দিকের পাঁজরের নিচে ব্যথা হওয়া। ৭. লিভার বড় হয়ে যাওয়া।উত্তর: ঘ. জন্ডিসের কোনো ওষুধ নেই। তাই চিকিৎসক ফরহাদকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বললেন। তিনি তাকে পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ এমনকি প্যারাসিটামল-জাতীয় বড়ি খেতেও নিষেধ করলেন। এ ছাড়া তাকে চর্বি-জাতীয় খাবার খেতে নিষেধ করলেন। চিকিৎসক ফরহাদকে গ্লুকোজের শরবত, আখের রস, ডাবের পানি ইত্যাদি অতিরিক্ত পরিমাণে খেতে নিষেধ করলেন। কারণ, এতে পেট ফেঁপে যায় এবং ক্ষুধা মন্দা হয়। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। সুতরাং চিকিৎসকের দেওয়া পরামর্শগুলো মেনে চলতে পারলে ফরহাদের দ্রুত আরোগ্য লাভ সম্ভব।