সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২২  মানবদেহপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২২ অধ্যায়ের ‘মানবদেহ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. শ্বসনতন্ত্র কাকে বলে?প্রশ্ন: খ. উচ্চ রক্তচাপের কারণ কী?প্রশ্ন: গ. চিত্রের A ও B অংশ একটি অপরটি হতে আলাদা—ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো।উত্তর: ক. শ্বসনতন্ত্র: যেসব অঙ্গ শ্বসন প্রক্রিয়ায় অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে।উত্তর: খ. ধমনি পথে চর্বিজাতীয় পদার্থ জমে ধমনির পথ সরু হলে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটে। ফলে ধমনিতে রক্তচাপ বেড়ে যায়। অর্থাৎ উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। মা-বাবার উচ্চ রক্তচাপ থাকলে তাঁর সন্তানদের হতে পারে। এ ছাড়া দেহের ওজন বেড়ে গেলে এবং হাঁটাচলা বা দৈহিক পরিশ্রম কম করলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়।উত্তর: গ. প্রদর্শিত চিত্রটি একটি স্নায়ুকোষ বা নিউরন। চিত্রের A অংশটি হলো ডেনড্রাইট এবং B অংশটি হলো অ্যাক্সন। নিম্ন লিখিত কারণে A অংশ B অংশটি হতে আলাদা:১. প্রতিটি নিউরনে A অংশের (ডেনড্রাইট) সংখ্যা এক বা একাধিক। কিন্তু একটি নিউরনে B অংশের (অ্যাক্সন) সংখ্যা একটিই থাকে।২. ডেনড্রাইট সাধারণত খাটো হয়। কিন্তু অ্যাক্সন সাধারণত লম্বা হয়।৩. ডেনড্রোইটের শাখা-প্রশাখা আছে। কিন্তু অ্যাক্সনের কোনো শাখা-প্রশাখা নেই।৪. ডেনড্রাইটে র্যানভিয়ারের পর্ব থাকে না। কিন্তু অ্যাক্সনে র্যানভিয়ারের পর্ব থাকে।৫. অংশ A (ডেনড্রাইট) উদ্দীপনা কোষ দেহ থেকে দূরে পরিবহন করে। পক্ষান্তরে B অংশ (অ্যাক্সন) উদ্দীপনা দূর থেকে কোষ দেহে পরিবহন করে।উত্তর: ঘ. প্রদর্শিত চিত্রটি একটি স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হিসেবে নিউরন অতি গুরুত্বপূর্ণ টিস্যু। নিউরন মানবদেহের সব কার্যাবলির নিয়ন্ত্রক। স্নায়ুকোষ বা নিউরন পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের অভ্যন্তরে পরিবাহিত করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করতে পারে। অর্থাৎ নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা ও স্নায়ুতাড়না গ্রহণ করে দেহের ভেতরে পরিবহন করতে পারে। যেমন: আমাদের শরীরে যখন মশা কামড় দেয়, তখন প্রথমে ওই স্থানের স্নায়ু টিস্যুর মাধ্যমে উদ্দীপনা আমাদের মস্তিষ্কে প্রবাহিত হয়। মস্তিষ্ক সেই উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত পদক্ষেপ হিসেবে নির্দেশ দেয়। মস্তিষ্কের এই নির্দেশ নিউরনের মাধ্যমে উপযুক্ত অঙ্গে বাহিত হয় এবং তা বাস্তবায়িত হয়। অর্থাৎ উদ্দীপনা অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি হলে তা বহন করাও নিউরনের কাজ। সুতরাং, উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি (নিউরন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।