সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় আবাহনী ও মোহামেডানের মধ্যে অনুষ্ঠিত খেলা উপভোগ করার জন্য রশিদ সাহেব কয়েকজন বন্ধু নিয়ে স্টেডিয়ামে যান। স্টেডিয়ামে সৃষ্ট শব্দ বা শোরগোল রশিদ সাহেবের কাছে অসহ্য মনে হতে থাকে। খেলা চলাকালীন তিনি অজ্ঞান হয়ে গ্যালারিতে পড়ে যান। তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।প্রশ্ন: ক. ক্যানসার কী?প্রশ্ন: খ. এইডসের একমাত্র পরিণতি মৃত্যু কেন?প্রশ্ন: গ. রশিদ সাহেবের আর কী কী সমস্যা দেখা দিতে পারে? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. রশিদ সাহেবের প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. ক্যানসার: ক্যানসার একটি জীবনঘাতী রোগ, যা অনিয়মতান্ত্রিক কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয়।উত্তর: খ. বিশ্বে যে কটি ঘাতক ব্যাধিতে মানুষ অধিক সংখ্যায় আক্রান্ত হয়, তার মধ্যে এইডস অন্যতম। বিভিন্ন রোগের প্রতিষেধক বা নিরাময় ব্যবস্থা থাকলেও এইডস সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে এমন ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। এইডস-আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্যান্য রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া ইত্যাদি) আক্রান্ত হয় এবং কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না। তাই এইডসের একমাত্র পরিণতি মৃত্যু।উত্তর: গ. উচ্চ রক্তচাপের কারণে রশিদ সাহেবের এমন অবস্থা হয়েছিল। রশিদ সাহেবের আর যেসব সমস্যা দেখা দিতে পারে সেগুলো হলো: ১. মাথাব্যথা হতে পারে।২. কোনো কোনো সময় মাথার পেছন দিকে ঘাড়ে তীব্র থেকে তীব্রতর ব্যথা হতে পারে। ৩. হঠাৎ শরীর ঘাম দিয়ে নিস্তেজ হয়ে যেতে পারে। ৪. বুক ধড়ফড় করতে পারে। ৫. কখনো কখনো বুকে ব্যথা অনুভূত হতে পারে। ৬. চক্ষু অনায়াসে বন্ধ হয়ে আসতে পারে। ৭. ক্লান্তি অনুভূত হতে পারে।উত্তর: ঘ. রশিদ সাহেব উচ্চ রক্তচাপে আক্রান্ত। চিকিৎসক রশিদ সাহেবকে যথাসময়ে উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসা গ্রহণ করতে বললেন। কারণ, চিকিৎসা গ্রহণে বিলম্ব হলে অনেক সময় রোগী প্যারালাইসিস, হূদেরাগ এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। চিকিৎসক তাঁকে নিয়মিত ও পরিমিত ব্যায়াম, আহার গ্রহণ এবং মেদবহুল খাদ্য গ্রহণ ও ধূমপান পরিহার করতে বললেন। এ ছাড়া তিনি রশিদ সাহেবকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ বা বর্জন করতে, শরীরের ওজন ঠিক রাখতে, খাদ্যে লবণের পরিমাণ কমাতে, অতিরিক্ত চিন্তাভাবনা থেকে মুক্ত থাকতে এবং খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, মুরগির মাংস, ডিমের সাদা অংশ, ননিহীন দুধ, ডালজাতীয় খাদ্য ইত্যাদি রাখার পরামর্শ দিলেন। সুতরাং চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী চললে রশিদ সাহেবের উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়া সম্ভব।