সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  পানির খরতাপ্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১। খর পানিতে পরিষ্কারক হিসেবে কোনটি খুব কার্যকর?ক. সাবান খ. ডিটারজেন্ট গ. ব্লিচিং পাউডার ঘ. কাপড় কাচা সোডা২। প্রকৃতিতে পানি কয় অবস্থায় থাকতে পারে?ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই ৩। উৎপত্তিস্থল অনুসারে পানিকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ৪। কোনটি খনিজ পানি নামে পরিচিত?ক. ঝরণার পানি খ. সমুদ্রের পানি গ. বৃষ্টির পানি ঘ. নদীর পানি৫। কোন পানিতে হাইড্রোজেন সালফাইড দ্রবীভূত থাকে?ক. সমুদ্রের পানি খ. নদীর পানি গ. বৃষ্টির পানি ঘ. ঝরনার পানি৬. সমুদ্রের পানিতে খাবার লবণের পরিমাণ কত?ক. ২.৩৬% খ. ২.৬৩% গ. ৩.২৬% ঘ. ৩.৬% ৭। খর পানিতে—। i. ফেনা হয় না ii. পানিতে গাদ উৎপন্ন হয় iii. কাপড় কাচা সহজনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেটি পড়ো এবং ৮—১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।দীপ্তি কাপড় কাচতে গিয়ে দেখল সাবানে ফেনা হচ্ছে না। অনেক সাবান ঘষার পর অল্প ফেনা হলো। কিন্তু পানি ফুটিয়ে ঠান্ডা করে কাপড় পরিষ্কার করতে লক্ষ করল সাবানে বেশি ফেনা হচ্ছে।৮। পানির প্রকৃতি কীরূপ ছিল?ক. মৃদু খ. খর গ. স্থায়ী খর ঘ. অস্থায়ী খর ৯. এ ধরনের পানি ব্যবহারে i. যন্ত্রপাতি নষ্ট হয় ii. সাবানের অপচয় হয়iii. দাঁত ও হাড় দুর্বল হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১০। পানিতে কোন ধরনের লবণ ছিল?ক. সালফেট খ. ক্লোরাইড গ. বাই-কার্বনেট ঘ. কার্বনেট ১১। কোনটি ব্যবহার করলে গৃহে ব্যবহূত যন্ত্রপাতি নষ্ট হতে পারে?ক. মৃদু পানি খ. খর পানি গ. পুকুরের পানি ঘ. বৃষ্টির পানি১২। মৃদু পানিতে—।ক. কাপড় কাচা সহজ খ. ফেনা তৈরি হয় না গ. কাপড়ের উজ্জ্বলতা কমে যায় ঘ. গাদ উৎপন্ন হয়১৩। প্রাকৃতিকভাবে প্রাপ্ত পানির মধ্যে কোন উৎসটি সবচেয়ে বিশুদ্ধ?ক. সমুদ্র খ. নদী গ. বৃষ্টি ঘ. ঝরনা১৪। চুনাপাথর কী?ক. ক্যালসিয়াম ক্লোরাইড খ. ক্যালসিয়াম সালফেট গ. ক্যালসিয়াম নাইট্রেট ঘ. ক্যালসিয়াম কার্বনেট ১৫। কোন পদ্ধতিতে পানির স্থায়ী ও অস্থায়ী খরতা দূর করা যায়?ক. উর্ধ্বপাতন প্রণালি খ. পারমুটিট প্রণালি গ. ঘনীভবন প্রণালি ঘ. সোডা প্রণালি১৬। পরিষ্কার চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কী উৎপন্ন হয়?ক. ক্যালসিয়াম কার্বনেট খ. ক্যালসিয়াম অক্সাইড গ. ক্যালসিয়াম নাইট্রেট ঘ. ক্যালসিয়াম সালফেট ১৭। খর পানির উৎস কোনটি?ক. বৃষ্টির পানি খ. পুকুরের পানি গ. নদীর পানি ঘ. রাসায়নিকভাবে বিশুদ্ধ পানি১৮। কেটলির তলায় কিসের স্তর পড়ে?ক. ক্যালসিয়াম কার্বনেট খ. সোডিয়াম সালফেটগ. অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট ঘ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড১৯। চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করলে কী উৎপন্ন হয়?ক. ক্যালসিয়াম সালফেট খ. ক্যালসিয়াম কার্বনেট গ. ক্যালসিয়াম নাইট্রেট ঘ. ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। অধ্যায়-৫: বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: ১। খ, ২। গ, ৩। গ, ৪। ক, ৫। ঘ, ৬। খ, ৭। ক, ৮। ঘ, ৯। ক, ১০। গ, ১১। খ, ১২। ক, ১৩। গ, ১৪। ঘ, ১৫। খ, ১৬। ক, ১৭। গ, ১৮। ক , ১৯। ঘ।