সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘রাসায়নিক বিক্রিয়া’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# বিক্রিয়াগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।2H2O = 2H2+O2Zn+H2SO4 = ZnSO4+H22HCl = H2+CI2ক. রাসায়নিক সমীকরণ কাকে বলে?খ. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কারণ ব্যাখ্যা করো।গ. (ii) নম্বর বিক্রিয়া থেকে দেখাও যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।প্রশ্ন: ঘ. সব বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া-(i) ও (iii) নম্বর বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. রাসায়নিক সমীকরণ: কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য ও উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নের (+, = বা C) সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে।উত্তর: খ. যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে।রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ক পদার্থের মধ্যে আকর্ষণ অর্থাৎ রাসায়নিক আসক্তির কারণে রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিক্রিয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে বিক্রিয়া ঘটে। বিক্রিয়কের গাঢ়তা বৃদ্ধি পেলে বিক্রিয়া সংঘটনের সম্ভাবনা বৃদ্ধি পায়।উত্তর: গ. (ii) নম্বর বিক্রিয়াটি হলো— Zn+H2SO4=ZnSO4+H2বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা হিসাব করে দেখানো যায় যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।Zn+H2SO4 = ZnSO4+H2(১x১)+{(১x২)+(১x১)+(১x৪)}={(১x১)+(১x১) +(১x৪)}+(১x২)বা, ১+{২+১+৪}={১+১+৪}+২বা, ১+৭=৬+২বা, ৮টি পরমাণু=৮টি পরমাণুযেহেতু, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান। অতএব রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সংখ্যা সমান। অতএব রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।উত্তর: ঘ. যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। অপর দিকে যে বিয়োজন বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলে পরিণত হয় তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে।i নম্বর বিক্রিয়া: 2H20 = 2H2+02ii নম্বর বিক্রিয়া: 2HCl=H2Cl2iii নম্বর বিক্রিয়ায় পানি ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে এবং (ii) নম্বর বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক এসিড ভেঙে হাইড্রোজেন ও ক্লোরিনে পরিণত হয়। উল্লিখিত বিক্রিয়া দুটিতে পানি ও হাইড্রোক্লোরিক এসিড ভেঙে নতুন দুটি পদার্থে পরিণত হওয়ায় এটি বিয়োজন বিক্রিয়া।আবার পানির অণু ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন মৌলে এবং হাইড্রোক্লোরিক এসিড ভেঙে হাইড্রোজেন ও ক্লোরিন মৌলে পরিণত হওয়ায় বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞামতে বিক্রিয়া দুটি বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং (i) ও (iii) নম্বর বিক্রিয়া পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে সব বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া।